আর্জেন্টিনার বিশ্বকাপ জেতানো কোচ মারা গেছেন

Megna Tv

২৪ দিন আগে বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬


#
ছবি : সংগৃহীত

আর্জেন্টিনাকে প্রথম ফুটবল বিশ্বকাপ জেতানো কিংবদন্তি কোচ সিজার লুইস মেনত্তি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

সোমবার (৬ মে) আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এক বিবৃতিতে মেনত্তির মৃত্যুর খবর জানিয়েছে।

খেলোয়াড়ি জীবনে স্ট্রাইকার হিসেবে খেলেছেন মেনোত্তি। সান্তোসের হয়ে ফুটবল সম্রাট পেলের সঙ্গেও খেলেছেন মেনত্তি।

লিওনেল মেসির জন্মশহর রোজারিওতে ১৯৩৮ সালে জন্মগ্রহণ করেন মেনোত্তি। ১৯৬৩ থেকে ১৯৬৮ পর্যন্ত আর্জেন্টিনার জার্সি গায়ে এ স্ট্রাইকার খেলেছেন ১১টি ম্যাচ। খেলা ছাড়ার পর ৩৭ বছরের কোচিং ক্যারিয়ারে দুটি দেশের জাতীয় দলের এবং ১১টি ক্লাবের কোচের ভূমিকা পালন করেছেন তিনি। ১৯৭৪ সালে আর্জেন্টিনাকে কোচিংয়ের দায়িত্ব পান তিনি। তিনি ১৯৭৪ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত নিজ দেশের কোচের দায়িত্ব পালন করেন। এছাড়াও মেক্সিকোর কোচের দায়িত্বেও ছিলেন এক বছর।

কোচ মেনোত্তি ১৯৭৮ সালে আর্জেন্টিনাকে প্রথম বিশ্বকাপ শিরোপা জেতান। আর্জেন্টিনাকে প্রথম বিশ্বকাপ জেতানোর পরের বছর দেশের অনূর্ধ্ব-২০ দলকেও জিতিয়েছেন যুব বিশ্বকাপ। আর্জেন্টিনার খেলার ধরন বদলে যায় মেনোত্তির হাত ধরেই।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

সতীর্থদের বিশেষ উপহার দিলেন মেসি, রহস্য ফাঁস করলেন আর্জেন্টাইন ডিফেন্ডারের বান্ধবী

#

ট্রাম্পের হস্তক্ষেপ বিশ্বকাপে, এবার অভিযোগ করবে নরওয়ে

#

ফাইনালের পর ওলমোকে ঘুষি, কারণ জানালেন আর্জেন্টাইন কোচ

#

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবি, অনলাইনে হাজারো ভক্তের স্বাক্ষর

#

বিশ্বকাপ শেষ হতেই বড় ধাক্কা, এফবিআইয়ের জালে আর্জেন্টিনা ফুটবল বস!

#

ফাইনালের আগমুহূর্তে আর্জেন্টিনার ড্রেসিংরুমে কী হচ্ছিল? স্পষ্ট করলো দেশটির গণমাধ্যম

#

ফিনালিসিমা দিয়ে মেসির ‘বিদায়ী ম্যাচ’ খেলার প্রস্তাব

#

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

#

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

#

ফাইনালের আগে মেসির আবেগী চিঠি, কী লেখা আছে এতে

Link copied