অস্ট্রেলিয়ার দল নর্দার্ন টেরিটোরিকে ২১ রানে হারিয়ে ফাইনালে উঠে গেছে বাংলাদেশ এইচপি দল।

Megna Tv

১৫ দিন আগে বুধবার, জুলাই ২৯, ২০২৬


#
ছবি: সংগৃহীত

টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়ার দল নর্দার্ন টেরিটোরিকে ২১ রানে হারিয়ে ফাইনালে উঠে গেছে বাংলাদেশ এইচপি দল। এইচপি দলের করা ১৩৮ রানের জবাবে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে নদার্ন টেরিটোরি করতে পারে ১১৭ রান।

আজ রোববার ডারউইনে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৩৮ রান করে বাংলাদেশ এইচপি। অসাধারণ এক ইনিংস উপহার দেন শামীম হোসেন। ৩৪ বলে ৪১ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। তার সঙ্গে ৪৯ রানের জুটি করা মাহফুজুর রহমান রাব্বি করেন ২০ বলে ২১ রান।

টপঅর্ডারে অবদান রেখেছেন তানজিদ হাসান তামিম (১১ বলে ১৬), পারভেজ হোসেন ইমন (২৩ বলে ১৭) ও আফিফ হোসেন (১৬ বলে ২২)।

জবাব দিতে নেমে শুরুটা ভালো করেছিল নর্দার্ন টেরিটোরি। উদ্বোধনী জুটিতে ৪১ রান তোলে তারা। সপ্তম ওভারে অফস্পিনার আল ইসলাম ব্রেকথ্রু এনে দেন বাংলাদেশ এইচপিকে। এরপর দশম ওভারে টানা ২টি উইকেট শিকার করেন রাকিবুল হাসান।

বাংলাদেশ এইচপির জন্য হুমকি হয়ে ওঠা জ্যাক ওয়েথারাল্ডকে (২৯ বলে ৩৪) বোল্ড করেন রাকিবুল। নতুন ব্যাটার লাকলান বেংকসকে প্রথম বলেই নিজের হাতের ক্যাচ বানান তিনি।


#NP/AS24

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

সতীর্থদের বিশেষ উপহার দিলেন মেসি, রহস্য ফাঁস করলেন আর্জেন্টাইন ডিফেন্ডারের বান্ধবী

#

ট্রাম্পের হস্তক্ষেপ বিশ্বকাপে, এবার অভিযোগ করবে নরওয়ে

#

ফাইনালের পর ওলমোকে ঘুষি, কারণ জানালেন আর্জেন্টাইন কোচ

#

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবি, অনলাইনে হাজারো ভক্তের স্বাক্ষর

#

বিশ্বকাপ শেষ হতেই বড় ধাক্কা, এফবিআইয়ের জালে আর্জেন্টিনা ফুটবল বস!

#

ফাইনালের আগমুহূর্তে আর্জেন্টিনার ড্রেসিংরুমে কী হচ্ছিল? স্পষ্ট করলো দেশটির গণমাধ্যম

#

ফিনালিসিমা দিয়ে মেসির ‘বিদায়ী ম্যাচ’ খেলার প্রস্তাব

#

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

#

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

#

ফাইনালের আগে মেসির আবেগী চিঠি, কী লেখা আছে এতে

Link copied