আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

Megna Tv

১৪ দিন আগে সোমবার, নভেম্বর ২, ২০২৬


#
সংগৃহীত ছবি

রূপকথার শেষ পাতাটা তো সব সময় আনন্দের রঙে আঁকা থাকে। কিন্তু নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামের বিকেলটা লিওনেল মেসির জন্য কোনো রূপকথা আনেনি। এনেছে এক বুকভাঙা হাহাকার।

বিশ্বকাপের ফাইনালে হারের পর সদ্য চ্যাম্পিয়ন হওয়া স্পেনকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক আবেগঘন বার্তা দিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।

মেসি তার পোস্টে লিখেছেন, ‘ব্যথাটা অনেক বড়, আর এই ক্ষত শুকাতে সময় লাগবে। তবে আমি ভালো দিকগুলোর কথাও মনে রাখছি।’

তিনি বলেন, ‘সেই ম্যাচগুলোর কথা মনে রাখছি, যেগুলোতে আমরা সবকিছু উজাড় করে দিয়ে ঘুরে দাঁড়িয়েছিলাম এবং যা চিরকাল স্মৃতিতে অমলিন হয়ে থাকবে। মনে রাখছি পুরো একটি দেশের সমর্থনের কথাও। এই সমর্থন, এই দলের পরিশ্রম ও প্রচেষ্টার সঙ্গে মিলে আমাদের আবারও বিশ্বের সেরাদের কাতারে ফিরিয়ে এনেছে।’

মেসি আরও বলেন, ‘আজ আমরা যা করেছি, তার মূল্যায়ন করা কঠিন। তবে এই দল টানা দুটি বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছে।’

ভক্তদের উদ্দেশে তিনি লেখেন, ‘প্রতিটি শুভেচ্ছা ও প্রতিটি বার্তার জন্য হৃদয়ের গভীর থেকে অনেক ধন্যবাদ। আবারও আমরা একটি জাতি হিসেবে একত্রিত হতে পেরেছি, সবাই একসঙ্গে দাঁড়িয়ে আর্জেন্টাইন হওয়ার অপরিসীম গর্ব ভাগ করে নিয়েছি।’

শেষে চ্যাম্পিয়ন হওয়ার জন্য স্পেনকে অভিনন্দন জানিয়ে মেসি লেখেন “চ্যাম্পিয়ন হওয়ার জন্য স্পেনকেও অভিনন্দন জানাতে চাই।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত

#

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত

#

কুমিল্লায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৮৪ - আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা

#

বিদ্যুৎ সাশ্রয়ে কুমিল্লায় মোবাইল কোর্ট, একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা

#

নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল

#

জামিনে মুক্তি পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

#

কলকাতায় হোটেলে আগুন লেগে ৯ বাংলাদেশির মৃত্যু

#

মাদক সেবনের সময় পুলিশ সদস্যসহ আটক ৪

#

মায়ের হাত ধরে স্কুলে যাওয়ার পথে বাসের ধাক্কায় শিশু নিহত

#

ঢাকাসহ ১৩ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

Link copied