বিশ্বকাপ দল থেকে বাদ পড়লেন আর্জেন্টিনার ২০ জন

Megna Tv

২২ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
সংগৃহীত ছবি

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে স্কোয়াড গোছানোর কাজ শুরু করে দিয়েছে আর্জেন্টিনা। কোচ লিওনেল স্কালোনি ও তার কোচিং স্টাফ প্রাথমিক ৫৫ সদস্যের তালিকা কমিয়ে ৩৫ জনে নামিয়ে এনেছেন বলে জানিয়েছে স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা।

চূড়ান্ত ২৬ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণার আগে ধাপে ধাপে এই কাটছাঁট করা হচ্ছে। আর্জেন্টাইন সাংবাদিক গাস্তন এদুলের বরাতে মার্কা জানিয়েছে, ইউরোপের বিভিন্ন ক্লাবকে ইতিমধ্যে নির্বাচিত খেলোয়াড়দের বিষয়ে জানানো হয়েছে। তবে সবাইকে আর্জেন্টিনায় ডাকা হবে না। বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার শেষ সময় আগামী ৩০ মে।

তার আগেই স্কালোনি তার শেষ সিদ্ধান্ত নিয়ে ফেলবেন। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার স্কোয়াডে নেতৃত্বে থাকবেন লিওনেল মেসি। তবে জায়গার জন্য লড়াই চলছে তরুণ ও পরীক্ষাধীন কয়েকজন ফুটবলারের মধ্যেও।

এরই মধ্যে কয়েকজন পরিচিত নাম প্রাথমিক তালিকা থেকেই বাদ পড়েছেন। চোট কিংবা ফর্মের কারণে বাইরে আছেন পাওলো দিবালা, আলেহান্দ্রো গোমেজ, হুয়ান ফয়থ ও আনহেল কোরেয়া। এ ছাড়া আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন ফ্রাঙ্কো আরমানি ও আনহেল দি মারিয়া।

বিশ্বকাপে ‘জে’ গ্রুপে খেলবে আর্জেন্টিনা। ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের শিরোপা রক্ষা অভিযান। এরপর প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান।

বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে হন্ডুরাস ও আইসল্যান্ডের মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

সতীর্থদের বিশেষ উপহার দিলেন মেসি, রহস্য ফাঁস করলেন আর্জেন্টাইন ডিফেন্ডারের বান্ধবী

#

ট্রাম্পের হস্তক্ষেপ বিশ্বকাপে, এবার অভিযোগ করবে নরওয়ে

#

ফাইনালের পর ওলমোকে ঘুষি, কারণ জানালেন আর্জেন্টাইন কোচ

#

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবি, অনলাইনে হাজারো ভক্তের স্বাক্ষর

#

বিশ্বকাপ শেষ হতেই বড় ধাক্কা, এফবিআইয়ের জালে আর্জেন্টিনা ফুটবল বস!

#

ফাইনালের আগমুহূর্তে আর্জেন্টিনার ড্রেসিংরুমে কী হচ্ছিল? স্পষ্ট করলো দেশটির গণমাধ্যম

#

ফিনালিসিমা দিয়ে মেসির ‘বিদায়ী ম্যাচ’ খেলার প্রস্তাব

#

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

#

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

#

ফাইনালের আগে মেসির আবেগী চিঠি, কী লেখা আছে এতে

Link copied