ফাইনালের পর ওলমোকে ঘুষি, কারণ জানালেন আর্জেন্টাইন কোচ

Megna Tv

৫ দিন আগে মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬


#
সংগৃহীত ছবি

ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ের পর মাঠে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটে। ম্যাচ শেষে শুরু হওয়া সেই বিশৃঙ্খলায় আর্জেন্টিনার কোচিং স্টাফের সদস্য ওয়াল্টার স্যামুয়েল আয়ালাও জড়িয়ে পড়েন। পরে তিনি স্পেনের মিডফিল্ডার দানি ওলমোকে ঘুষি দেওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করে এর কারণ ব্যাখ্যা করেছেন।

স্থানীয় গণমাধ্যম এসপোর্টস মিগদিয়াকে দেওয়া সাক্ষাৎকারে আয়ালা বলেন, আবেগ নিয়ন্ত্রণে রাখতে না পারায় তিনি অনুতপ্ত। নিজের আচরণের দায় স্বীকার করে তিনি জানান, ওলমোর একটি মন্তব্যের প্রতিক্রিয়াতেই তিনি এমন আচরণ করেছিলেন। এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

আয়ালা বলেন, ‘অবশ্যই আমি দুঃখিত। আমার অবস্থানে থেকে আবেগ বা প্রতিপক্ষের কোনো আচরণ আমার সিদ্ধান্ত ও কর্মকাণ্ডকে প্রভাবিত করা উচিত নয়। এ জন্য আমি ক্ষমাপ্রার্থী। তবে আমার বিশ্বাস, এসব বিষয় মাঠেই শেষ হয়ে যাওয়া উচিত।’

ঘটনাটি নিয়ে তিনি বলেন, ‘এটি আসলে ঘুষি ছিল না, যেমনটা বলা হচ্ছে। বরং একটি ধাক্কা ছিল। ওলমো এমন কিছু বলেছিল, যার প্রতিক্রিয়ায় আমি ওই কাজ করি। ভবিষ্যতে তার সঙ্গে দেখা হলে অবশ্যই ব্যক্তিগতভাবে ক্ষমা চাইব।’

ঘটনার জন্য অনুশোচনা প্রকাশ করে আয়ালা বলেন, ‘এটি সত্যিই দুঃখজনক। মাঠে যা করেছি, তার দায় আমাকে নিতেই হবে। ম্যাচ শেষ হওয়ার পর দেখি মাঝমাঠে মারামারি শুরু হয়েছে। আমরা আমাদের খেলোয়াড়দের সরিয়ে নিতে ছুটে যাই, কিন্তু পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যায়। এটি আমাদের স্বাভাবিক চরিত্র নয়।’

সংঘর্ষের সময় দুই দলের কোচিং স্টাফ ও কর্মকর্তারা খেলোয়াড়দের আলাদা করার চেষ্টা করেন। আয়ালার দাবি, তিনিও মূলত পরিস্থিতি শান্ত করতেই মাঠে নেমেছিলেন। তবে উত্তেজনার মধ্যে তিনিও ঘটনাটির অংশ হয়ে যান।

তিনি বলেন, ‘আমি যা করেছি, তার সম্পূর্ণ দায় নিচ্ছি। আমার উদ্দেশ্য ছিল খেলোয়াড়দের আলাদা করা। কিন্তু কখনো কখনো আবেগ তীব্র হয়ে ওঠে। যদিও এটি কোনো অজুহাত হতে পারে না। আমার দায়িত্ব ও অবস্থানের কথা বিবেচনা করলে, পরিস্থিতি যেমনই হোক, আমার আচরণ আরও সংযত হওয়া উচিত ছিল।’

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

বঙ্গভবনে দায়িত্ব পালন শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

#

বঙ্গভবনে দায়িত্ব পালন শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

#

কুমিল্লায় বিপুল মাদক ধ্বংস, দুই মাসে ২৫টি পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি

#

মানুষ-প্রতিষ্ঠান কেউ ফেরেশতা নয়, নতুন উদ্যমে কাজ করব: আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

#

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

#

রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হয়নি: সিইসি

#

ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আলোচনা চলছে: ট্রাম্প

#

এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড

#

ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে, সতর্কতা ডব্লিউএইচওর

#

ফেসবুক কেন ফ্রিতে সবাইকে ‘ভেরিফায়েড ব্যাজ’ দিচ্ছে?

Link copied