বাংলাদেশের জন্য কেমন পিচ অপেক্ষা করছে?

Megna Tv

১৯ দিন আগে শুক্রবার, জুলাই ৩১, ২০২৬


#
ছবি : সংগৃহীত

১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে বাংলাদেশকে প্রথম টেস্টে আতিথ্য দেবে ভারতীয় দল। এই টেস্টের পিচ নিয়ে তাই আলোচনা থাকাটা অস্বাভাবিক নয়। ভারতের ইন্ডিয়ান এক্সপ্রেস অবশ্য সেটার স্বরূপ সম্পর্কে কিছুটা আভাস দিয়েছে। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে বাংলাদেশের জন্য অপেক্ষা করছে লাল মাটির পিচ।

সাধারণত লাল মাটির পিচে কিছুটা বাউন্স থাকে। তাছাড়া স্পিনাররা সুবিধা পেয়ে থাকেন পুরোটা সময়। ঘরের মাঠে বাংলাদেশ কিন্তু এমন পিচে খেলে অভ্যস্ত নয়। শান্তরা কালো মাটির পিচে খেলে থাকে। যেখানে বল নিচু এবং যতটা সম্ভব স্লো হয়ে থাকে।

এই টেস্টকে কেন্দ্র করে ভারতীয় দল এরই মধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে। যেহেতু আগামী চার মাসে তাদের ১০টি টেস্টের মতো খেলতে হবে। সব মিলিয়ে ভীষণ ব্যস্ত সূচিতে থাকবে রোহিত শর্মারা। যার দুটি বাংলাদেশের বিপক্ষে, তিনটি নিউজিল্যান্ডের বিপক্ষে। বাকি পাঁচটা আবার অস্ট্রেলিয়ায়।   

ইন্ডিয়ান এক্সপ্রেসের দেওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশের কথা ভেবে সেভাবেই স্বাগতিক দল প্রস্তুতি নিচ্ছে। নেটে এমন সব বোলারদের রেখে অনুশীলন করছে, যাদের সাকিব আল হাসান ও তাইজুল ইসলামদের মতো বোলিং অ্যাকশন। একইভাবে আসন্ন নিউজিল্যান্ড টেস্টের কথাও মাথায় রাখা হচ্ছে। কিউই দলের অ্যাজাজ প্যাটেল, মিচেল স্যান্টনার ও রাচিন রবীন্দ্রদের মতো বোলারদের বিকল্প ব্যবস্থা রেখে তারা অনুশীলন করছে। 

সেখানে আরও বলা হয়েছে, এই পিচে এখন যথেষ্ট ঘাসও দেখা যাচ্ছে। যদিও আসল চরিত্র যাতে না বোঝা যায় সেজন্য কভার দিয়েই ঢেকে রাখা হয়েছে।

শোনা যাচ্ছে, বাংলাদেশ সম্প্রতি পেস দিয়ে সাফল্য পেলেও ভারত পেস বান্ধব উইকেটের পথেই হাঁটতে পারে। যেমন কৌশল তারা সর্বশেষ ২০১৯ সালে নিয়েছিল। সেবার টাইগারদের দুই টেস্টেই ইনিংস ব্যবধানে হারিয়েছিল স্বাগতিক দল। যেখানে ইন্দোর ও কলকাতায় দুই টেস্টে পেসাররা দখলে নিয়েছিলেন ৩৫ উইকেট!  

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

সতীর্থদের বিশেষ উপহার দিলেন মেসি, রহস্য ফাঁস করলেন আর্জেন্টাইন ডিফেন্ডারের বান্ধবী

#

ট্রাম্পের হস্তক্ষেপ বিশ্বকাপে, এবার অভিযোগ করবে নরওয়ে

#

ফাইনালের পর ওলমোকে ঘুষি, কারণ জানালেন আর্জেন্টাইন কোচ

#

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবি, অনলাইনে হাজারো ভক্তের স্বাক্ষর

#

বিশ্বকাপ শেষ হতেই বড় ধাক্কা, এফবিআইয়ের জালে আর্জেন্টিনা ফুটবল বস!

#

ফাইনালের আগমুহূর্তে আর্জেন্টিনার ড্রেসিংরুমে কী হচ্ছিল? স্পষ্ট করলো দেশটির গণমাধ্যম

#

ফিনালিসিমা দিয়ে মেসির ‘বিদায়ী ম্যাচ’ খেলার প্রস্তাব

#

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

#

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

#

ফাইনালের আগে মেসির আবেগী চিঠি, কী লেখা আছে এতে

Link copied