সাকিব কেন সুপার ওভার খেলেননি, জানালেন শরিফুল

Megna Tv

২০ দিন আগে বুধবার, জুলাই ২৯, ২০২৬


#
ছবি : সংগৃহীত

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের এলিমিনেটর পর্বে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ‘সুপার ওভারের’ ফরম্যাটে খেলতে রাজি হননি সাকিব আল হাসান। আর তাতেই ওই আসর থেকে বিদায় ঘটেছে সাকিব ও শরিফুল ইসলামের দল ‘বাংলা টাইগার্স।’

কেন সাকিব এলিমিনেটর পর্বের মত নক আউট পর্বে সুপার ওভার খেলতে রাজি হলেন না? তা নিয়ে রাজ্যের প্রশ্ন এখনো অনেক ক্রিকেটপ্রেমীর মনে। দেশে ফেরার পর সে প্রশ্নর মুখোমুখি হলেন বাংলা টাইগার্সে সাকিবের সহযোগি শরিফুল ইসলাম।

আজ মঙ্গলবার সে প্রশ্নর মুখোমুখি হয়ে শরিফুল বলেন, ‘দেখুন! আমি আসলে অনেক ছোট। আমার মনে হয় আসলে এক ওভারের একটা ম্যাচ আয়োজনের ব্যাপারটা নিয়মে ছিল না। সে কারণেই আমরা টসে যাইনি। কারণ আমার মনে হয় না কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে বা কোনো টি-টোয়েন্টি ম্যাচে ম্যাচ ছাড়া সরাসরি সুপার হয়। সে কারণে আমাদের হয়তো টসে যাওয়া হয়নি।’

বলে রাখা ভাল, কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে এলিমিনেটর ম্যাচটি বৃষ্টিতে বিঘ্নিত হয়। আম্পায়াররা সিদ্ধান্ত নেন সুপার ওভার করে ম্যাচের ফলাফল নির্ণয়ের। এখানেই সমস্যা তৈরি হয়। সাকিবের নেতৃত্বাধীন বাংলা টাইগার্স মাঠে নামতে অস্বীকৃতি জানায়। ফলে সিদ্ধান্ত নেয়া হয় সাকিবদের বিরুদ্ধে। সুপার ওভারে দল না নামানোয় বাংলা টাইগার্স ছিটকে যায় টুর্নামেন্ট থেকেই।



#

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

সতীর্থদের বিশেষ উপহার দিলেন মেসি, রহস্য ফাঁস করলেন আর্জেন্টাইন ডিফেন্ডারের বান্ধবী

#

ট্রাম্পের হস্তক্ষেপ বিশ্বকাপে, এবার অভিযোগ করবে নরওয়ে

#

ফাইনালের পর ওলমোকে ঘুষি, কারণ জানালেন আর্জেন্টাইন কোচ

#

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবি, অনলাইনে হাজারো ভক্তের স্বাক্ষর

#

বিশ্বকাপ শেষ হতেই বড় ধাক্কা, এফবিআইয়ের জালে আর্জেন্টিনা ফুটবল বস!

#

ফাইনালের আগমুহূর্তে আর্জেন্টিনার ড্রেসিংরুমে কী হচ্ছিল? স্পষ্ট করলো দেশটির গণমাধ্যম

#

ফিনালিসিমা দিয়ে মেসির ‘বিদায়ী ম্যাচ’ খেলার প্রস্তাব

#

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

#

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

#

ফাইনালের আগে মেসির আবেগী চিঠি, কী লেখা আছে এতে

Link copied