এবার জিম্বাবুয়ের টি-টেন লিগে রিশাদ

Megna Tv

৮ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
রিশাদ হোসেন। ছবি : সংগৃহীত

ড্রাফটের আগে সরাসরি চুক্তির মাধ্যমে জিম্বাবুয়ের টি-টেন লিগ জিম আফ্রোতে খেলতে যাচ্ছেন রিশাদ হোসেন। ২২ বছর বয়সী লেগ স্পিনারকে দলে ভিড়িয়েছে হারারে বোল্টস। একই দলে তার সঙ্গে খেলবেন জেমস নিশাম ও দাসুন শানাকা। কিছুদিন আগে রিশাদ বিগ ব্যাশে হোবার্ট হ্যারিকেনসেও দল চুক্তিবদ্ধ হয়েছেন। 

দ্বিতীয় মৌসুমের ড্রাফট অনুষ্ঠিত হবে ৮ সেপ্টেম্বর। তার আগেই ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের আইকন ও গ্লোবাল স্টারদের সরাসরি চুক্তিবদ্ধ করেছে। সরাসরি চুক্তিবদ্ধ খেলোয়াড়দের মধ্যে রয়েছেন ডেভিড ওয়ার্নার, জেমস নিশাম, আসিফ আলী ও কার্লোস ব্র্যাথওয়েট। 

হারারেতে ৬ দলের জিম আফ্রো টি-টেন লিগ মাঠে গড়াবে ২১ সেপ্টেম্বর। চলবে ২৯ তারিখ পর্যন্ত। ১৫ সদস্যের দলে বাড়তি একজন ১৬তম সদস্য গ্লোবাল আইকন হিসেবে থাকবেন। স্কোয়াডে থাকবেন ৬জন জিম্বাবুয়ে খেলোয়াড়। আইকন ও গ্লোবাল স্টার জিম্বাবুয়ে থেকেও হতে পারবে। 

ওয়ার্নার ও ব্র্যাথওয়েটকে নিয়েছে বুলাওয়ে ব্রেভস জাগুয়ার্স। কেপ টাউন স্যাম্প আর্মিতে চুক্তিবদ্ধ হয়েছেন ডেভিড উইলি, ডাভিড মালান, গুলবাদিন নাইব ও কায়েস আহমেদ। সরাসরি চুক্তিতে কলিন মুনরো, মার্ক চ্যাপম্যান ও ইয়াসির শাহকে নিয়েছে ডারবান উলভস। আর জিম্বাবুয়ের তারকা পেসার ব্লেসিং মুজারাবানিকে নিয়েছে নিউ ইয়র্ক স্ট্রাইকার্স লোগোস।


#NP/RR24

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

সতীর্থদের বিশেষ উপহার দিলেন মেসি, রহস্য ফাঁস করলেন আর্জেন্টাইন ডিফেন্ডারের বান্ধবী

#

ট্রাম্পের হস্তক্ষেপ বিশ্বকাপে, এবার অভিযোগ করবে নরওয়ে

#

ফাইনালের পর ওলমোকে ঘুষি, কারণ জানালেন আর্জেন্টাইন কোচ

#

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবি, অনলাইনে হাজারো ভক্তের স্বাক্ষর

#

বিশ্বকাপ শেষ হতেই বড় ধাক্কা, এফবিআইয়ের জালে আর্জেন্টিনা ফুটবল বস!

#

ফাইনালের আগমুহূর্তে আর্জেন্টিনার ড্রেসিংরুমে কী হচ্ছিল? স্পষ্ট করলো দেশটির গণমাধ্যম

#

ফিনালিসিমা দিয়ে মেসির ‘বিদায়ী ম্যাচ’ খেলার প্রস্তাব

#

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

#

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

#

ফাইনালের আগে মেসির আবেগী চিঠি, কী লেখা আছে এতে

Link copied