আইপিএল ছেড়ে হঠাৎ কেন দেশে ফিরলেন কামিন্স

Megna Tv

৭ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
সংগৃহীত ছবি

পিঠের চোটের কারণে চলমান আইপিলে এখনো সানরাইজার্স হায়দরাবাদের হয়ে একটি ম্যাচেও খেলতে পারেননি অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্স। চোটের সর্বশেষ অবস্থা জানার জন্য স্ক্যান করাতে তিনি ভারত থেকে অস্ট্রেলিয়ায় ফিরে গেছেন। এই স্ক্যানের সময়সূচি আগেই ঠিক করে রেখেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া।

গত বছরের জুলাইয়ে পিঠে চোট পান কামিন্স। এরপর ডিসেম্বরে অ্যাশেজে অংশ নেন তিনি। চোট পাওয়ার পর এখন পর্যন্ত মাত্র একটি ম্যাচই খেলতে পেরেছেন এই পেসার।

পুরোপুরি সুস্থ না হলেও আইপিএলে অংশ নিতে হায়দরাবাদ দলে যোগ দিয়েছিলেন অধিনায়ক কামিন্স। তবে এখনো কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিচ্ছেন ঈষান কিশান।

চোটের অবস্থা নিশ্চিত করতে শেষবারের মতো স্ক্যান করানোর জন্য অস্ট্রেলিয়ায় গেছেন কামিন্স। ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, এই স্ক্যানটি করার সময়সূচি আগেই নির্ধারিত ছিল এবং তা ক্রিকেট অস্ট্রেলিয়ার তত্ত্বাবধানে হবে। সবকিছু ঠিক থাকলে এবং অনুমতি পেলে আগামী ১৭ এপ্রিল আবার হায়দরাবাদ দলে যোগ দিতে পারবেন তিনি।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

সতীর্থদের বিশেষ উপহার দিলেন মেসি, রহস্য ফাঁস করলেন আর্জেন্টাইন ডিফেন্ডারের বান্ধবী

#

ট্রাম্পের হস্তক্ষেপ বিশ্বকাপে, এবার অভিযোগ করবে নরওয়ে

#

ফাইনালের পর ওলমোকে ঘুষি, কারণ জানালেন আর্জেন্টাইন কোচ

#

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবি, অনলাইনে হাজারো ভক্তের স্বাক্ষর

#

বিশ্বকাপ শেষ হতেই বড় ধাক্কা, এফবিআইয়ের জালে আর্জেন্টিনা ফুটবল বস!

#

ফাইনালের আগমুহূর্তে আর্জেন্টিনার ড্রেসিংরুমে কী হচ্ছিল? স্পষ্ট করলো দেশটির গণমাধ্যম

#

ফিনালিসিমা দিয়ে মেসির ‘বিদায়ী ম্যাচ’ খেলার প্রস্তাব

#

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

#

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

#

ফাইনালের আগে মেসির আবেগী চিঠি, কী লেখা আছে এতে

Link copied