শেষ মুহূর্তের গোলে ফ্রাঙ্কফুর্টের কাছে পয়েন্ট হারালো বায়ার্ন

Megna Tv

৬ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ১১, ২০২৬


#
ছবিঃসংগৃহীত

বাভারিয়ান রাজ্যে হুট করেই নেমে এসেছে স্থবিরতা। চ্যাম্পিয়ন্স লিগে অ্যাস্টন ভিলার কাছে হারের দাগ না শুকাতেই বুন্দেসলিগায় আবারও ছন্দপতন বায়ার্ন মিউনিখের। রোববার (৬ অক্টোবর) বুন্দেসলিগায় ফ্রাঙ্কফুর্টের সাথে শেষ মুহুর্তে গল হজম করে বসে কোম্পানির শিষ্যরা। এর আগে লিগ ম্যাচে বায়ার লেভারকুসেনের বিপক্ষেও পয়েন্ট হারিয়েছিল তারা।

অ্যাওয়ে ম্যাচে শেষ মুহূর্তে গোল হজম করে বায়ার্ন। এতে ৩-৩ গোলে ড্র করে বায়ার্নের কাছ থেকে এক পয়েন্ট আদায় করে নেয় স্বাগতিক ফ্রাঙ্কফুর্ট। এ নিয়ে বুন্দেসলিয়ায় টানা দ্বিতীয় ম্যাচে পয়েন্ট খোয়ালো বায়ার্ন। এতে টেবিলের নেতৃত্ব নড়বড়ে হয়ে গেছে ভিনসেন্ট কোম্পানির শিষ্যদের।

MegnaTv 24

ডয়েচে পার্ক স্টেডিয়ামে ১৫ মিনিটে লিড নেয় বায়ার্ন। গোল করেন কিম মিন জে। কর্নার থেকে টমাস মুলারের অ্যাসিস্ট থেকে গোল করেন দক্ষিণ কোরিয়ান ডিফেন্ডার। ৭ মিনিট পর বায়ার্নের গোল শোধ করে দেয় ফ্রাঙ্কফুর্ট। গোল করেন ওমর মারমুশ। এতে ১-১ গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। এরপর ৩৫ মিনিটে হুগো অ্যাটিকের গোলে ২-১ ব্যবধানে এগিয়েও যায় ফ্রাঙ্কফুর্ট। এর ৩ মিনিট পর দায়োত উপামেকােনোর গোলে ২-২ সমতায় ফেরে বায়ার্ন।

৫৩ মিনিটে বায়ার্নের হয়ে গোল করেন মাইকেল ওলিসি। এতে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় অতিথিরা। মূল সময়ের মধ্যে আর কোনো গোল না হওয়ার কারণে জয়ের দিকেই হাঁটছিল ভিনসেন্ট কোম্পানির শিষ্যরা।

কিন্তু ৯৪ মিনিটে বায়ার্নের সমর্থকদের স্তব্ধ করে দেয় ফ্রাঙ্কফুর্ট। মারমুশ করেন নিজের দ্বিতীয় গোল। ফ্রাঙ্কফুর্টের মিশরীয় তারকার গোলে আর এগিয়ে থাকতে পারলো না অতিথি দল। শেষ পর্যন্ত ৩-৩ গোলে ড্র করেই ফিরতে হলো বায়ার্নকে।

উল্লেখ্য, ৬ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে এখনো টেবিলের নেতৃত্ব ধরে রেখেছে বায়ার্ন। সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানের কারণে দুইয়ে আছে আরবি লাইপজিগ। ফ্রাঙ্কফুর্ট এক পয়েন্ট কম নিয়ে আছে টেবিলের তৃতীয় স্থানে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

বাংলাদেশের বিপক্ষে খেলা নিয়ে ভারতকে সতর্ক করলেন সুরেশ রায়না

#

অস্ট্রেলিয়ার দল নর্দার্ন টেরিটোরিকে ২১ রানে হারিয়ে ফাইনালে উঠে গেছে বাংলাদেশ এইচপি দল।

#

‘সব ভারতীয় ক্রিকেটার মদ্যপান করে, বদনাম হয় আমার’

#

জ্যোতি-জাহানারাদের নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ‘এ’ দল

#

রোহিত-কোহলিদের পরিবর্তে জয়সাওয়াল-রিংকুদের চান শাস্ত্রী

#

পাপনের মন্ত্রণালয়ের দায়িত্বে আসিফ মাহমুদ

#

জোন্স ও চেজের ব্যাটিং তাণ্ডবে গায়ানাকে হারিয়ে সিপিএলের শিরোপা জিতলো সেন্ট লুসিয়া

#

যুব ও ক্রীড়া উপদেষ্টার কাছে সাইফ উদ্দিনের যে প্রত্যাশা

#

বিপিএলের মান উন্নয়নে কাজে লাগানো হবে প্রধান উপদেষ্টার অভিজ্ঞতা

#

মুলতান টেস্ট: ইনিংস ব্যবধানে হেরে লজ্জার ইতিহাস গড়লো পাকিস্তান

Link copied