জার্মানি দল থেকে ছিটকে গেলেন হাভার্টজ, বেকায়দায় কোচ

Megna Tv

২৪ দিন আগে শনিবার, অক্টোবর ৩১, ২০২৬


#
ছবিঃসংগৃহীত

আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য উয়েফা নেশন্স লিগের দুই ম্যাচে কাই হাভার্টজকে পাবে না জার্মানি। ইনজুরিতে পরে জাতীয় দল থেকে ছিটকে গেছেন আর্সেনালের এই ফরোয়ার্ড। প্রিমিয়ার লিগে সাউদাম্পটনের বিপক্ষে ম্যাচের পরদিন সামাজিক যোগাযোগমাধ্যমে এই তারকার চোটের কথা জানায় জার্মান ফুটবল ফেডারেশন-ডিএফবি।

হাঁটুতে গুরুতর চোট পেয়েছেন তিনি। চলতি মৌসুমে ক্লাব আর্সেনালের হয়ে দারুণ ছন্দে আছেন হাভার্টজ। প্রিমিয়ার লিগে ৪টিসহ সব প্রতিযোগিতা মিলিয়ে ১০ ম্যাচে ৬ গোল করেছেন ২৫ বছর বয়সী এ ফুটবলার। সঙ্গে অ্যাসিস্টও রয়েছে একটি।

MegnaTv 24

এদিকে হাভার্টজের বদলি হিসেবে কোচ নাগলসমানের দলে ডাক পেয়েছেন ২৪ বছর বয়সী ফরোয়ার্ড ইউনাটান বুরকার্ড। ওয়েস্ট হ্যামের নিকলাস ফুলক্রুগ আগেই ছিটকে গেছেন। বাধ্য হয়ে কোচকে এখন নতুন করে আক্রমণভাগ সাজাতে হবে। বেয়ার লেভারকুসেনের ফ্লোরিয়ান রিটজ এবং স্টুটগার্টের দেনিজ উন্দাভকে ফরোয়ার্ড হিসেবে খেলাতে পারেন জার্মান কোচ।

হাভার্টজের বদলি হিসেবে ডাক পাওয়া বুরকার্ড গতকাল সেন্ট পাওলিতে বুন্দেসলিগার ম্যাচে জোড়া গোল করেছেন। তিনি ছাড়াও দলে নতুন খেলোয়াড় হিসেবে আরও জায়গা পেয়েছেন বরুশিয়া মনশেনগ্লাডবাখের ফরোয়ার্ড টিম ক্লেইন্ডিয়েনশট এবং স্টুটগার্টের জেমি লেউইলিং।

শুক্রবার (১১ অক্টোবর) রাত পৌনে ১টায় বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে মাঠে নামবে জার্মানি। ১৪ অক্টোবর একই সময় মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় নেদারল্যান্ডসকে আতিথ্য দেবে তারা।

উল্লেখ্য, নেশন্স লিগে ‘এ’ লিগের ৩ নম্বরে গ্রুপে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে জার্মানি। সমান পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে নেদারল্যান্ডস। গ্রুপে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে বসনিয়া ও হাঙ্গেরি।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

কেপ ভার্দে ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

#

চ্যাম্পিয়ন্স লিগ-রোনালদোদের ম্যাচসহ টিভিতে আজ খেলার সূচি

#

অস্ট্রেলিয়ার দল নর্দার্ন টেরিটোরিকে ২১ রানে হারিয়ে ফাইনালে উঠে গেছে বাংলাদেশ এইচপি দল।

#

৯০০ গোলের মাইলফলক রোনালদোর

#

কুমিল্লায় জিয়া ক্রিকেট টুর্নামেন্টে লাল সবুজের লড়াইয়ে লাল দলের বিজয়

#

বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনে আগ্রহ জিম্বাবুয়ের

#

চূড়ান্ত হলো ২০২৬ বিশ্বকাপের ৪৮ দল, কোন গ্রুপে কে?

#

ফ্রান্সকে হারিয়ে টানা পঞ্চমবার বাস্কেটবলের স্বর্ণ জিতল যুক্তরাষ্ট্র

#

যমুনায় প্রবেশ করেছে সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দল

#

বাংলাদেশি সমর্থকদের বিশ্বকাপ উপভোগে বাধা ‘টাইম জোন’!

সর্বশেষ

#

দ্রুততম ১০০ টেস্ট ছক্কার বিশ্বরেকর্ড গড়লেন ঋষভ পন্থ

#

অস্ট্রেলিয়াকে হারানোর পর বাংলাদেশের প্রশংসায় ক্রিকেট বিশ্ব

#

সতীর্থদের বিশেষ উপহার দিলেন মেসি, রহস্য ফাঁস করলেন আর্জেন্টাইন ডিফেন্ডারের বান্ধবী

#

ট্রাম্পের হস্তক্ষেপ বিশ্বকাপে, এবার অভিযোগ করবে নরওয়ে

#

ফাইনালের পর ওলমোকে ঘুষি, কারণ জানালেন আর্জেন্টাইন কোচ

#

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবি, অনলাইনে হাজারো ভক্তের স্বাক্ষর

#

বিশ্বকাপ শেষ হতেই বড় ধাক্কা, এফবিআইয়ের জালে আর্জেন্টিনা ফুটবল বস!

#

ফাইনালের আগমুহূর্তে আর্জেন্টিনার ড্রেসিংরুমে কী হচ্ছিল? স্পষ্ট করলো দেশটির গণমাধ্যম

#

ফিনালিসিমা দিয়ে মেসির ‘বিদায়ী ম্যাচ’ খেলার প্রস্তাব

#

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

Link copied