ফুটবলকে বিদায় বললেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী রাফায়েল ভারান

Megna Tv

২০ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
রাফায়েল ভারান

ফুটবল থেকে অবসর নিয়েছেন ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতা ডিফেন্ডার রাফায়েল ভারান। গত জুলাইয়ে ইতালিয়ান ক্লাব কোমোতে ফ্রি ট্রান্সফারে যোগ দিলেও অভিষেকে হাঁটুর চোটে পড়েন গত মাসে।  অবসরের ঘোষণা দিয়ে ভারান বলেছেন, ক্লাবটির সঙ্গে থাকলেও কোনও খেলোয়াড়ী ভূমিকায় দেখা যাবে না তাকে। 

ইনস্টাগ্রামে ভারান লিখেছেন, ‘নিজের মান সব সময় সর্বোচ্চ পর্যায়ে রেখেছি। শক্তিশালী থেকে শুধু খেলার মাঝেই নিজেকে ধরে রাখবো না। নিজের হৃদয়ের কথা শুনতে অনেক সাহস লাগে।’

ভারান নিজের ক্যারিয়ার শুরু করেন ফরাসি ক্লাব লঁসের হয়ে। কিন্তু সেখানে কাটিয়েছেন এক মৌসুম। তার পর ২০১১ সালে যোগ দেন রিয়াল মাদ্রিদে। স্প্যানিশ ক্লাবটির হয়ে ১০ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ার ছিল তার। জিতেছেন ১৮টি ট্রফি। তার মধ্যে তিনটি লা লিগা, চারটি চ্যাম্পিয়নস লিগ। তার পর ২০২১ সালে ওল্ড ট্র্যাফোর্ডে যোগ দেন। সব মিলিয়ে ইংলিশ ক্লাবটিতে খেলেছেন ৯৫ ম্যাচ। কিন্তু এই সময় নানাবিধ চোট সমস্যায় ভুগতে হয় তাকে।

৩১ বছর বয়সী ভারান ফ্রান্সের হয়ে অভিষেক করেন ২০১৩ সালে। দেশের হয়ে খেলেছেন ৯৩টি ম্যাচ। জিতেছেন ২০১৮ বিশ্বকাপ। তার পর ২০২১ সালের নেশন্স লিগ। গত বিশ্বকাপেও ফাইনাল খেলেছেন।

বিদায় কালে বলেছেন, ‘আমি অনেকবার পড়েছি, আবার উঠে দাঁড়িয়েছি। থেমে যাওয়ার এবং বুট জোড়া তুলে রাখার এটাই সঠিক সময়; যেখানে ওয়েম্বলিতে সর্বশেষ ম্যাচে ট্রফি জিতেছি।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

সতীর্থদের বিশেষ উপহার দিলেন মেসি, রহস্য ফাঁস করলেন আর্জেন্টাইন ডিফেন্ডারের বান্ধবী

#

ট্রাম্পের হস্তক্ষেপ বিশ্বকাপে, এবার অভিযোগ করবে নরওয়ে

#

ফাইনালের পর ওলমোকে ঘুষি, কারণ জানালেন আর্জেন্টাইন কোচ

#

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবি, অনলাইনে হাজারো ভক্তের স্বাক্ষর

#

বিশ্বকাপ শেষ হতেই বড় ধাক্কা, এফবিআইয়ের জালে আর্জেন্টিনা ফুটবল বস!

#

ফাইনালের আগমুহূর্তে আর্জেন্টিনার ড্রেসিংরুমে কী হচ্ছিল? স্পষ্ট করলো দেশটির গণমাধ্যম

#

ফিনালিসিমা দিয়ে মেসির ‘বিদায়ী ম্যাচ’ খেলার প্রস্তাব

#

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

#

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

#

ফাইনালের আগে মেসির আবেগী চিঠি, কী লেখা আছে এতে

Link copied