নিজ দেশের গণমাধ্যমের মিথ্যাচার ধরিয়ে দিলেন ইসরায়েলি নারী

Megna Tv

৮ দিন আগে সোমবার, নভেম্বর ২, ২০২৬


#
নিজ দেশের গণমাধ্যমের মিথ্যাচার ধরিয়ে দিলেন ইসরায়েলি নারী

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের বন্দিদশা থেকে মুক্ত হওয়া এক ইসরায়েলি নারী এবার নিজ দেশেরই গণমাধ্যমের বিরুদ্ধে কথা বলেছেন। ইসরায়েলি গণমাধ্যম তার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করায় এ নিয়ে বিবৃতি দিয়েছেন আলোচিত ওই নারী নোয়া আরগামানি।

সম্প্রতি টোকিও গিয়ে জি-সেভেনের কূটনীতিকদের সঙ্গে মতবিনিময় করেন আরগামানি। সেখানে তিনি ধনী দেশগুলোর জোটের কূটনীতিকদের কাছে নিজের বন্দিদশার বর্ণনা করেন। ওই ঘটনার বর্ণনা দিতে গিয়ে ইসরায়েলি গণমাধ্যম কতটা ভুল তথ্য দিয়ে থাকে, তা ব্যাখ্যা করেন আরগামানি।

ইসরায়েলি মিডিয়া জানিয়েছিল, ফিলিস্তিনি যোদ্ধাদের কাছে জিম্মি থাকাকালে তাকে মারধর এবং মাথা ন্যাড়া করে দেওয়া হয়েছিল। তবে শুক্রবার আরগামানি বলেন, তার সঙ্গে এমন কোনো ঘটনাই ঘটেনি। এমনকি তিনি গাজায় থাকতে যে আহত হয়েছিলেন, সেটাও হয়েছেন ইসরায়েলি হামলার কারণে।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে ত্রিমুখী হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন। এ ঘটনায় কয়েকশ ইসরায়েলি নিহত হয়। ফিলিস্তিনি যোদ্ধারা এ সময় প্রায় আড়াইশ ইসরায়েলিকে জিম্মি করে গাজায় নিয়ে আসে। নোরা আরগামানিও কয়েক মাস জিম্মি থাকার পর চলতি জুনে ইসরায়েলি অভিযানে মুক্ত হন।

#NP/RR24

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

কুমিল্লায় টাস্কফোর্সের অভিযানে প্রায় ৩ কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ

#

মঙ্গলে তরল পানির আবিষ্কার বিজ্ঞানীদের, বসতি গড়ার প্রত্যাশা

#

আজ দ্বিতীয় স্বাধীনতা দিবসের মতো লাগছে: ড. ইউনূস

#

ফিলিস্তিন সংকটের স্থায়ী সমাধান চায় বাংলাদেশ

#

ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলে

#

ইউক্রেন সফরে যুদ্ধ নিয়ে যা বললেন মোদি

#

শপথ নিলেন থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী পেতংতার্ন

#

অন্তর্বর্তী সরকারকে অভিনন্দন জানালো কানাডা

#

মধ্যপ্রাচ্য থেকে ‘এক লিটার তেলও’ বের হবে না, ইরানের কড়া হুঁশিয়ারি

#

জাকারবার্গকে ‘খারাপ পরিণতির’ হুমকি দিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

সর্বশেষ

#

ইউক্রেনে রুশ ড্রোনের জোড়া হামলায় নিহত ১৬

#

কলকাতায় হোটেলে আগুন লেগে ৯ বাংলাদেশির মৃত্যু

#

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

#

বিশ্ব-ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতি সশস্ত্র বাহিনীকে নতজানু করেছে ইরান: জেনারেল আহমদ ওয়াহিদি

#

‘যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে পুরোপুরি পরাজিত না করা পর্যন্ত পিছু হটবে না ইরান’

#

ইরান আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেনি, জাপানের প্রধানমন্ত্রীকে পেজেশকিয়ান

#

ট্রাম্প বললেন, সমস্ত প্রশংসা আল্লাহর

#

জামাই করেছেন ২৫ বিয়ে, শ্বশুর বিজেপির বিধায়ক জানলেন মেয়ের বিয়ের আড়াই বছর পর

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

Link copied