ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলে

Megna Tv

২১ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন দমকলকর্মী। ছবি : রয়টার্স

ব্রাজিলের সাও পাওলো প্রদেশে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। সেখানকার  আখক্ষেত থেকে শনিবার (২৪ আগস্ট) এর সূত্রপাত হয়। আগুনের কারণে কালো ধোঁয়ায় আশেপাশের শহর ছেয়ে গেছে। এছাড়া  ৩৬টি শহরে ‘উচ্চ সতর্কতা’ জারি করা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

দাবানলের কারণে সাও পাওলোর পশ্চিমাঞ্চলীয় শহর রিবেইরাও প্রেতোতে ব্রাজিলিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপের একটি ম্যাচ বাতিল করা হয়েছে। এছাড়া ধোঁয়ার কারণে দৃষ্টিসীমা বাধাপ্রাপ্ত হওয়ায় বেশ কিছু মহাসড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।

স্থানীয় প্রচারমাধ্যমের এক প্রতিবেদনে দেখা গেছে, উচ্চতাপ ও কালো ধোয়ার নিশ্বাস বন্ধ হয়ে কারণে মারা যাওয়া গবাদি পশুর মৃতদেহ মাঠেঘাটে যত্রতত্র পড়ে আছে।

৫৬ বছর বয়সী কৃষক সিলভিও দানতাস বলেছেন, ‘দমকলকর্মীরা আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে করতে ব্যর্থ হয়েছেন। আগুনে গাছপালা ও ঘড়বাড়ি পুড়ে গেছে, গবাদি পশু মারা গেছে। কিন্ত আমরা কিছুই করতে পারছি না। পুরো বিষয়টাই অত্যন্ত বেদনাদায়ক।’

সাও পাওলোর কর্তৃপক্ষ বলেছে, ৩৬ টি শহরে উচ্চ সতকর্তা জারি করা হয়েছে। খরা মৌসুমে ক্ষেত শুষ্ক হয়ে আছে। এরমধ্যেই আগুন ছড়িয়ে পড়ছে।

সাও পাওলোর গভর্নর তারচিসিও দ্য ফ্রেইতাস বলেছেন, ‘দমকল বাহিনীর বিমান থেকে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। এছাড়া এই কাজের জন্য বাড়তি বিমান ভাড়া করা হয়েছে।’

পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে।

এর আগে, শুক্রবার রিবেইরাও প্রেতোর নিকটবর্তী উরুপেস এলাকায় একটি চিনিকলে আগুন নিয়ন্ত্রণকালে দুই দমকলকর্মী নিহত হন। এছাড়া এই আগুনে দুইশ’ হেক্টর জমির আখক্ষেত নষ্ট হয়ে গিয়েছে।

এদিকে ব্রাজিলের বৃহত্তম সাও পাওলো শহরে শুক্রবার কালো ধোঁয়ায় আকাশ ছেয়ে গিয়েছিল। তবে কর্তৃপক্ষ এই বিষয়ে পরদিন আনুষ্ঠানিক বিবৃতি দেয়।

ব্রাজিল সাধারণত আগস্ট ও সেপ্টেম্বরে সবচেয়ে বেশি সংখ্যক দাবানলের শিকার হয়। তবে চলতি বছর মে মাসে বিশ্বের বৃহত্তম জলাভূমি পানতানালে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। সরকারি তথ্যমতে, আমাজনে জুলাই মাসে দুদশকের মধ্যে সর্বোচ্চ সংখ্যক দাবানল দেখা গেছে।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

রাশিয়ার হামলা ঠেকাতে পশ্চিমাদের এফ-১৬ যুদ্ধবিমান ব্যবহার করছে ইউক্রেন: জেলেনস্কি

#

যুদ্ধে ইরান পুরো শক্তি ব্যবহার করেনি: এখনো অব্যবহৃত ক্ষেপণাস্ত্র মজুত

#

শুরুতে যুক্তরাষ্ট্রকে সমর্থন আরব দেশগুলোর, এখন ক্রমেই বাড়ছে অসন্তোষ

#

যুদ্ধ বন্ধে ইউক্রেনকে ক্রিমিয়ার আশা ছাড়তে হবে, ন্যাটোতে যোগ দিতে পারবে না: ট্রাম্প

#

ফের দেওয়া ট্রাম্পের হুমকি কি ব্যর্থ কৌশলেরই পুনরাবৃত্তি?

#

৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো সিরিয়া-লেবানন

#

রোহিঙ্গা গণহত্যা মামলায় সহযোগিতার জন্য ওআইসি সদস্যদের পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান

#

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ফোর্স কমান্ডার হলেন বাংলাদেশি লেফটেন্যান্ট জেনারেল মিনহাজুল

#

আরজি কর ইস্যুতে মোদিকে চিঠি চিকিৎসকদের, ৫ দাবি পেশ

#

মহামারির দ্বারপ্রান্তে গাজা

সর্বশেষ

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

টানা চতুর্থ দিনের মতো বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

#

পথ হারালে এই জাদুঘরেই খুঁজে নেব নতুন পথ: ড. ইউনূস

#

ফিলিস্তিনি বন্দিদের কারাগারে কুমির রাখার পরিকল্পনা স্থগিত করলেন ইসরায়েলি আদালত

#

‘জুলাই আন্দোলন কারও একার নয়, গণতন্ত্রকামী সবার অবদান’

#

স্পেনের সঙ্গে শেনজেন চুক্তি স্থগিত করল ইতালি, মেলোনি-সানচেজের মধ্যে উত্তেজনা

#

গালাগালির অভিযোগ তুলে গভীর রাতে হঠাৎ মোদির ভিডিও বার্তা

#

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার

#

সৌদি সফর স্থগিত করলেন ইরাকের প্রধানমন্ত্রী

#

ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আলোচনা চলছে: ট্রাম্প

Link copied