রাশিয়ার এক হাজার বর্গকিলোমিটার এলাকা নিয়ন্ত্রণের দাবি ইউক্রেনের

Megna Tv

৩ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
ফাইল ছবি

রাশিয়ার এক হাজার বর্গকিলোমিটার এলাকার নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে ইউক্রেন। কিয়েভের শীর্ষ কমান্ডার পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, তাদের সৈন্যরা রাশিয়ার এক হাজার বর্গ কিলোমিটার এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আকস্মিক হামলা চালায় রাশিয়া। তবে তারপর থেকেই বেশ চাপে ছিল কিয়েভ। কিন্তু গত কয়েক সপ্তাহে রাশিয়ার সীমান্তে প্রবেশ করে হামলা চালাচ্ছে ইউক্রেন।

ইউক্রেনের কমান্ডার ওলেকসান্দর সিরস্কি বলেছেন, কুরস্ক অঞ্চলে অভিযান অব্যাহ রেখেছে কিয়েভে। প্রায় এক সপ্তাহ আগে সেখানে অভিযান চালায় ইউক্রেনের সৈন্যরা।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া অন্যদের ওপর হামলা চালিয়েছে কিন্তু সংঘাত এখন রাশিয়ার দিকেই যাচ্ছে।

এর আগে গত শনিবার (১০ আগস্ট) রাশিয়ার ভেতরে ঢুকে হামলার কথা স্বীকার করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেইউক্রেনের সেনাদের প্রতিরোধে পাল্টা হামলা শুরু করেছে রুশ বাহিনী।

পরিস্থিতি বিবেচনায় গত শনিবার ইউক্রেনের তিন সীমান্ত এলাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থা নিয়েছে রাশিয়া। এদিকে মস্কোর ঘনিষ্ঠ মিত্র বেলারুশ ইউক্রেন সীমান্তে আরও সেনা মোতায়েন করেছে। বেলারুশের অভিযোগ, ইউক্রেন তাদের আকাশসীমা লঙ্ঘন করেছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, কুরস্ক অঞ্চলে তারা শনিবার রাতে ইউক্রেনের ১৪টি ড্রোন ও ৪টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। এর বাইরে রাশিয়ার অন্য অঞ্চলে হামলায় ব্যবহৃত ইউক্রেনের আরও ১৮টি ড্রোন ধ্বংস করা হয়েছে।সামরিক বিশেষজ্ঞদের চোখে রাশিয়ার ভেতরে ইউক্রেনের আকস্মিক এই হামলা ক্রেমলিনের দুর্বলতা সামনে এনেছে। তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একে বড় ধরনের উসকানি হিসেবে দেখছেন।রাশিয়ার পশ্চিমাঞ্চল থেকে ইতোমধ্যেই হাজার হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। পুতিনের সঙ্গে
অনুষ্ঠিত এক বৈঠকে কুরস্ক অঞ্চলের গভর্নর অ্যালেক্সেই স্মিরনভ জানান, ইউক্রেনীয় বাহিনীর কাছে ২৮টি গ্রামের পতন ঘটেছে। সেখানে ১২ জন নিহত হয়েছে এবং পরিস্থিতি এখনও বেশ কঠিন অবস্থায় রয়েছে। গত মঙ্গলবার ওই অঞ্চলে আকস্মিক হামলা চালায় ইউক্রেনীয় সৈন্যরা।


এনপি/ আশিক

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

বাণিজ্য মেলা শুরু হচ্ছে কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

#

বাংলাদেশ সীমান্তে আবারও রোহিঙ্গাদের ভিড়

#

ফাহিম হত্যায় ঘাতক হাসপিলের ৪০ বছরের কারাদণ্ড

#

ভারতে কুসংস্কারের বশে স্কুলের উন্নতির আশায় ২য় শ্রেণির শিক্ষার্থীকে ‘বলি’

#

তাইওয়ান প্রশ্নই চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়: ট্রাম্পকে শি

#

গুমের মামলায় আজ সাক্ষ্যগ্রহণ চতুর্থ সাক্ষীর

#

রাশিয়ার হামলা ঠেকাতে পশ্চিমাদের এফ-১৬ যুদ্ধবিমান ব্যবহার করছে ইউক্রেন: জেলেনস্কি

#

ইরাকে মার্কিন ও ইরাকি বাহিনীর যৌথ অভিযানে ১৫ আইএস সদস্য নিহত

#

চীনকে টপকে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে দ্বিতীয় বাংলাদেশ

#

ভিয়েতনামে সুপার টাইফুন ‘ইয়াগি’, মৃত্যু ৪

সর্বশেষ

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

টানা চতুর্থ দিনের মতো বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

#

পথ হারালে এই জাদুঘরেই খুঁজে নেব নতুন পথ: ড. ইউনূস

#

ফিলিস্তিনি বন্দিদের কারাগারে কুমির রাখার পরিকল্পনা স্থগিত করলেন ইসরায়েলি আদালত

#

‘জুলাই আন্দোলন কারও একার নয়, গণতন্ত্রকামী সবার অবদান’

#

স্পেনের সঙ্গে শেনজেন চুক্তি স্থগিত করল ইতালি, মেলোনি-সানচেজের মধ্যে উত্তেজনা

#

গালাগালির অভিযোগ তুলে গভীর রাতে হঠাৎ মোদির ভিডিও বার্তা

#

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার

#

সৌদি সফর স্থগিত করলেন ইরাকের প্রধানমন্ত্রী

#

ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আলোচনা চলছে: ট্রাম্প

Link copied