কুমিল্লায় টাস্কফোর্সের অভিযানে প্রায় ৩ কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ

Megna Tv

২ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
ইবনুল হাসান রায়হান - কুমিল্লা জেলা প্রতিনিধি

কুমিল্লা জেলার রসুলপুর রেলওয়ে স্টেশনে টাস্কফোর্সের বিশেষ অভিযানে মালিকবিহীন অবস্থায় ২ কোটি ৭১ লাখ ৫ হাজার ৪০০ টাকার ভারতীয় চোরাচালানির মালামাল জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে

 নিশ্চিত করেছেন, ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ।



১০ বিজিবি জানা যায়, চোরাচালান প্রতিরোধে নিয়মিত টাস্কফোর্স অভিযান পরিচালনা করে আসছে কুমিল্লা ব্যাটালিয়ন। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সরোয়ার জাহানের উপস্থিতিতে ব্যাটালিয়নের অ্যাডজুটেন্টের নেতৃত্বে বিজিবি ও পুলিশ সদস্যরা কুমিল্লার সদর উপজেলার রসুলপুর রেলওয়ে স্টেশনে চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনে অভিযান চালায়।

এ সময় ট্রেন থেকে ভারতীয় বিভিন্ন প্রকার আতশবাজি, বাসমতি চাল, ফুচকা এবং কসমেটিকস সামগ্রী মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের বাজারমূল্য ধরা হয়েছে দুই কোটি ৭১ লাখ পাচঁ হাজার ৪০০ টাকা।

বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকৃত চোরাচালানি মালামাল আইনানুগ প্রক্রিয়ায় কাস্টমসে জমা করা হবে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

টানা চতুর্থ দিনের মতো বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

#

পথ হারালে এই জাদুঘরেই খুঁজে নেব নতুন পথ: ড. ইউনূস

#

ফিলিস্তিনি বন্দিদের কারাগারে কুমির রাখার পরিকল্পনা স্থগিত করলেন ইসরায়েলি আদালত

#

‘জুলাই আন্দোলন কারও একার নয়, গণতন্ত্রকামী সবার অবদান’

#

স্পেনের সঙ্গে শেনজেন চুক্তি স্থগিত করল ইতালি, মেলোনি-সানচেজের মধ্যে উত্তেজনা

#

গালাগালির অভিযোগ তুলে গভীর রাতে হঠাৎ মোদির ভিডিও বার্তা

#

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার

#

সৌদি সফর স্থগিত করলেন ইরাকের প্রধানমন্ত্রী

#

ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আলোচনা চলছে: ট্রাম্প

#

যেভাবে দিল্লির সবচেয়ে পরিচিত বিক্ষোভস্থল হয়ে উঠল যন্তর মন্তর

Link copied