গাজার পক্ষে অবস্থান নিলেন প্রভাবশালী মার্কিন সিনেটর

Megna Tv

২৯ দিন আগে শনিবার, অক্টোবর ৩১, ২০২৬


#
ছবি : সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের সদস্য বার্নি স্যান্ডার্স দেশটির বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে চলমান ফিলিস্তিনপন্থি ছাত্র আন্দোলনের পক্ষে নিজের সমর্থন জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক টুইটে বার্নি স্যান্ডার্স এই অবস্থান ব্যক্ত করেন। তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এক্সে শেয়ার করা টুইটে বার্নি স্যান্ডার্স লিখেন, ‘১৯৬২ সালে শিকাগো ইউনিভার্সিটিতে বর্ণবাদী নীতিমালার প্রতিবাদে অবস্থান কর্মসূচি নিয়েছিলাম। ’৬৩ সালে আমরা পৃথক গাত্রবর্ণের লোকের জন্য পৃথক স্কুলের বিরোধিতা করে আন্দোলনের সময় আমি গ্রেপ্তার হয়েছিলাম। কিন্তু আমরা সঠিক ছিলাম।’

গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরোধিতা করে চলমান ছাত্র আন্দোলনের পক্ষে নিজের সমর্থন ব্যক্ত করে মার্কিন এই সিনেটর লেখেন, ‘আমি গর্বিত, আজ শিক্ষার্থীরা গাজায় চলমান যুদ্ধের বিরোধিতা করছে।’ এ সময় তিনি আন্দোলনকারীদের প্রতি শান্তিপূর্ণ উপায়ে লক্ষ্য হাসিলের আহ্বান জানিয়ে লেখেন, ‘লক্ষ্যে দৃষ্টি নিবদ্ধ রেখে শান্তিপূর্ণভাবে এগিয়ে যাও। তোমরা ইতিহাসের পাতার সঠিক পৃষ্ঠাতেই আছ।

এর আগেও বার্নি স্যান্ডার্স বলেছিলেন, ভিয়েতনাম যুদ্ধের অবসানের দাবিতে ৬০ বছর আগে তিনি নিজে ও ছাত্রসমাজ বিক্ষোভে যোগ দিয়েছিলেন। আজ গাজাও মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের জন্য ভিয়েতনামের মতো পরিস্থিতি সৃষ্টি করেছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

ইউক্রেনে রুশ ড্রোনের জোড়া হামলায় নিহত ১৬

#

কলকাতায় হোটেলে আগুন লেগে ৯ বাংলাদেশির মৃত্যু

#

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

#

বিশ্ব-ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতি সশস্ত্র বাহিনীকে নতজানু করেছে ইরান: জেনারেল আহমদ ওয়াহিদি

#

‘যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে পুরোপুরি পরাজিত না করা পর্যন্ত পিছু হটবে না ইরান’

#

ইরান আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেনি, জাপানের প্রধানমন্ত্রীকে পেজেশকিয়ান

#

ট্রাম্প বললেন, সমস্ত প্রশংসা আল্লাহর

#

জামাই করেছেন ২৫ বিয়ে, শ্বশুর বিজেপির বিধায়ক জানলেন মেয়ের বিয়ের আড়াই বছর পর

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

Link copied