ইরান যাচ্ছেন পাকিস্তান সেনাপ্রধান

Megna Tv

২২ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
সংগৃহীত ছবি

পারস্য উপসাগরীয় অঞ্চলের চলমান সংকট নিরসনে আলোচনা প্রক্রিয়া নিয়ে বিশেষ বার্তা পৌঁছে দিতে বৃহস্পতিবার তেহরান সফরে যাচ্ছেন পাকিস্তান সেনাবাহিনীর প্রধান জেনারেল আসিম মুনির। ইরানের পার্লামেন্ট মজলিসের জাতীয় নিরাপত্তা কমিটির সদস্য ফিদা হুসেইন মালিকি এ তথ্য জানিয়েছেন।

লেবাননভিত্তিক টেলিভিশন চ্যানেল আল মায়াদিনের বরাতে মালিকি বলেন, “পাকিস্তান সেনাবাহিনীর প্রধান আসিম মুনির আজ তেহরানে পৌঁছাচ্ছেন। তিনি ইরানি কর্মকর্তাদের কাছে একটি বিশেষ বার্তা পৌঁছে দেবেন।”

তবে ওই বার্তার বিস্তারিত প্রকাশ করা হয়নি।

এর আগে, গত ১৮ মে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন রাজা নাকভি তেহরান সফর শেষ করেন। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সংলাপে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছেন তিনি। সফরকালে তিনি কয়েকদিন ধরে ইরানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দেশটির অবস্থান নিয়ে আলোচনা করেন।

ইসলামাবাদে ফেরার আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে বৈঠক করেন নাকভি। আল আরাবিয়া টিভির প্রতিবেদনে বলা হয়, তেহরান সফরের আলোচনার ফলাফল তিনি “সংশ্লিষ্ট সব পক্ষকে” অবহিত করেছেন।

বিশ্লেষকদের মতে, ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা প্রশমনে পাকিস্তান এখন সক্রিয় কূটনৈতিক ভূমিকা পালন করছে এবং আঞ্চলিক সংঘাত এড়াতে ইসলামাবাদ মধ্যস্থতার চেষ্টা জোরদার করেছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

সিরিয়ায় মার্কিন সেনাদের ওপর ড্রোন হামলা

#

নতুন দলের নাম জানালেন বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দেয়া হুমায়ুন

#

টিকটকের ভাইরাল ভিডিওতে আইসল্যান্ডে শসার ঘাটতি

#

ভিয়েতনামে সুপার টাইফুন ‘ইয়াগি’, মৃত্যু ৪

#

সিঙ্গাপুরে স্ত্রীকে ফাঁসানোর চেষ্টায় তাঁর গাড়িতে গাঁজা রেখে দিয়েছিলেন স্বামী

#

কিংবদন্তি অভিনেতা ব্রুস লিয়াং সিউ-লাং আর নেই

#

বিক্ষোভে উত্তাল ইরান, নিহত ৫০০ ছাড়িয়েছে

#

সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসী ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষী হতাহত

#

ইউক্রেন সফরে যুদ্ধ নিয়ে যা বললেন মোদি

#

আজ তদন্তে নামছে জাতিসংঘের ‘ফ্যাক্ট ফাইন্ডিং দল’

সর্বশেষ

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

টানা চতুর্থ দিনের মতো বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

#

পথ হারালে এই জাদুঘরেই খুঁজে নেব নতুন পথ: ড. ইউনূস

#

ফিলিস্তিনি বন্দিদের কারাগারে কুমির রাখার পরিকল্পনা স্থগিত করলেন ইসরায়েলি আদালত

#

‘জুলাই আন্দোলন কারও একার নয়, গণতন্ত্রকামী সবার অবদান’

#

স্পেনের সঙ্গে শেনজেন চুক্তি স্থগিত করল ইতালি, মেলোনি-সানচেজের মধ্যে উত্তেজনা

#

গালাগালির অভিযোগ তুলে গভীর রাতে হঠাৎ মোদির ভিডিও বার্তা

#

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার

#

সৌদি সফর স্থগিত করলেন ইরাকের প্রধানমন্ত্রী

#

ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আলোচনা চলছে: ট্রাম্প

Link copied