মঙ্গলে তরল পানির আবিষ্কার বিজ্ঞানীদের, বসতি গড়ার প্রত্যাশা

Megna Tv

২ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
মঙ্গলগ্রহে তরল পানির মজুদ আবিষ্কার বিজ্ঞানীদের :সংগৃহীত ছবি

মঙ্গলগ্রহে তরল পানির মজুদ আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। মার্কিন গবেষণা সংস্থা নাসার মার্স ইনসাইট ল্যান্ডার রোভার থেকে পাঠানো তথ্য বিশ্লেষণ করে এই দাবি করছেন তারা। এতে করে লাল গ্রহটিতে বসতি গড়ার প্রত্যাশা করা হচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

অনেকদিন ধরেই মঙ্গলগ্রহে মানুষ পাঠানোর পরিকল্পনা করছেন মহাকাশবিজ্ঞানীরা। এ মুহূর্তে মঙ্গলের পৃষ্ঠ বাসযোগ্য নয়। গ্রহটির আবহাওয়া খুব ঠান্ডা ও নিয়মিতই এতে মারাত্মক অতিবেগুনি রশ্মির বিস্ফোরণ ঘটে। এ ছাড়া এর মাটি লবণাক্ত, বাতাসের ঘনত্ব কম এমনকি এখন পর্যন্ত সেখানে প্রাণের অস্তিত্বের প্রমাণও খুঁজে পাওয়া যায়নি।

তবে পানি পাওয়ার পর নতুন করে আশা জাগতে শুরু করেছে। ২০১৮ সালে পাঠানো রোভারটি মঙ্গলের ভূকম্পন ডাটা থেকে তরল পানির সন্ধান পাওয় যায়। এর আগে মেরু অঞ্চলে বরফ আকারে পানি থাকার প্রমাণ মিলেছিল। জলীয়বাষ্পের উপস্থিতিও নিশ্চিত হওয়া গেছে। তবে এই প্রথম তরল পানির সন্ধান মিলেছে। 

ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্স জার্নালে প্রকাশিত গবেষণা প্রবন্ধে বলা হয়, চার বছর মঙ্গলের পালস বোঝার চেষ্টা করে মারস ইনসাইট। ১৩১৯টি ভূকম্পন রেকর্ড করে রোভারটি। বিজ্ঞানীরা বলছেন, সেখান থেকেই পানির উপস্থিতি টের পেয়েছেন তারা।]

গবেষণা দলের সদস্য ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাইকেল মাঙ্গা বলেন, আমরা পৃথিবীতে পানি, তেল কিংবা গ্যাস অনুসন্ধানে যে কৌশল অনুসরণ করি তা ব্যবহার করেই মঙ্গলে পানির উপস্থিতি নিশ্চিত হয়েছি আমরা। মঙ্গলগ্রহের ভূপৃষ্ঠ থেকে ছয় থেকে ১২ মাইল গভীরেই এই পানির উৎস রয়েছে। সেখানকার জলবায়ুর ক্রমবিকাশ সম্পর্কে ধারণা নিতে পানিচক্র বোঝা খুব জরুরি বলে মন্তব্য করেছেন প্রধান গবেষক ড. ভাষান রাইট।


#NP/RR24

 

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

কেন আজ থেকে জুলাই আন্দোলনের কর্মসূচি শুরু হয়েছে? ইতিহাস, কারণ ও তাৎপর্য

#

কাতার সফরে পেজেকশিয়ান, ইরানকে অস্থিতিশীল করলে কঠোর জবাব

#

হিজবুল্লাহর সিরিজ হামলা ইসরায়েলে সামরিক ব্যারাকসহ বিভিন্ন স্থানে

#

শান্ত থাকতে চায় ইরান, কিন্তু যদি...

#

ইউক্রেন নিয়ে ঠিক করা সব লক্ষ্য পূরণ করা হবে : পুতিন

#

যৌথ অভিযানে ২৬ দিনে ২৪৩ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১১০

#

যুদ্ধ ছড়িয়ে পড়ছে গোটা মধ্যপ্রাচ্য, বেপরোয়া নেতানিয়াহু

#

শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করবোই: প্রধান উপদেষ্টা

#

ইমরান খানকে সামরিক আইনের আওতায় বিচারের মুখোমুখি করার ইঙ্গিত সেনাবাহিনীর

#

গাজায় প্রতিটি মৃত্যুর জন্য ইসরাইল ও তার সমর্থকরা দায়ী: এরদোগান

Link copied