বিশ্ব-ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতি সশস্ত্র বাহিনীকে নতজানু করেছে ইরান: জেনারেল আহমদ ওয়াহিদি

Megna Tv

২৫ দিন আগে শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬


#
সংগৃহিত ছবি

ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সর্বাধিনায়ক মেজর জেনারেল আহমদ ওয়াহিদি বলেছেন,‘বিশ্ব-ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতি সশস্ত্র বাহিনীকে নতজানু করেছে ইরান’।

সম্প্রতি এক বার্তায় ইরানের যোদ্ধাদের গত ছয় মাসের জিহাদের(যুদ্ধের) প্রশংসা করে বলেছেন, ‘আপনারা সফল আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক অভিযান চালিয়ে (ক্ষেপণাস্ত্র ও ড্রোনের পরিচালিত) ব্যাপক ও প্রবল গোলাবর্ষণের মাধ্যম বিশ্বের ইতিহাসে সমরাস্ত্রের দিক থেকে সবচেয়ে বেশী সবচেয়ে প্রাণঘাতি অস্ত্র-সজ্জিত (মার্কিন-ইসরায়েলি) সেনাবাহিনীকে হাঁটু গাড়াতে বাধ্য করেছেন।’

ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর সর্বাধিনায়ক মেজর জেনারেল আহমদ ওয়াহিদি ইরানের সশস্ত্র বাহিনীর ছয় মাসের নিরলস সংগ্রামের প্রশংসা করে এক বার্তায় লিখেছেন, ‘আপনারা মানবজাতির সবচেয়ে রক্তপিপাসু শত্রুদের বিরুদ্ধে ছয় মাসের অতুলনীয় জিহাদের যে মহাবিক্রম ও শক্তিমত্তা বা দাপট প্রদর্শন করেছেন, তা বিশ্ববাসীর দৃষ্টিকে স্তম্ভিত করেছে এবং নিপীড়িতদের অন্তরে আধিপত্যবাদীদের উপর চূড়ান্ত বিজয়ের আশা জাগিয়েছে।’

তিনি আরও বলেছেন, ‘আপনারা সর্বশক্তিমান আল্লাহর উপর ভরসার পাশাপাশি দক্ষিণের দ্বীপ ও উপকূলগুলোর প্রচণ্ড গরম ও আর্দ্রতা এবং উত্তর ইরানের সীমান্তবর্তী আকাশ-ছোঁয়া উঁচু পর্বতমালার বরফ-শীতলতাসহ অত্যন্ত কঠিন পরিস্থিতিতে বিজয়-ছিনিয়ে-আনা যুদ্ধ পরিচালনা করেছেন এবং ভারী গোলাবর্ষণের মধ্যে সফল আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক অভিযানের মাধ্যমে সমরাস্ত্রের দিক থেকে বিশ্বের ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতি অস্ত্র-সজ্জিত (মার্কিন-ইসরায়েলি) সেনাবাহিনীকে নতজানু হতে তথা হাঁটু গাড়াতে বাধ্য করেছেন।’


ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

ইউক্রেনে রুশ ড্রোনের জোড়া হামলায় নিহত ১৬

#

কলকাতায় হোটেলে আগুন লেগে ৯ বাংলাদেশির মৃত্যু

#

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

#

বিশ্ব-ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতি সশস্ত্র বাহিনীকে নতজানু করেছে ইরান: জেনারেল আহমদ ওয়াহিদি

#

‘যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে পুরোপুরি পরাজিত না করা পর্যন্ত পিছু হটবে না ইরান’

#

ইরান আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেনি, জাপানের প্রধানমন্ত্রীকে পেজেশকিয়ান

#

ট্রাম্প বললেন, সমস্ত প্রশংসা আল্লাহর

#

জামাই করেছেন ২৫ বিয়ে, শ্বশুর বিজেপির বিধায়ক জানলেন মেয়ের বিয়ের আড়াই বছর পর

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

Link copied