চাকরি হারালেন কোটার সুবিধা নেওয়া ভারতীয় তরুণী

Megna Tv

৬ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
পূজা খেড়কর। ছবি : সংগৃহীত

কোটা ব্যবস্থার সুযোগ নিয়ে সরকারি চাকরি বাগিয়ে নিয়েছিলেন এক তরুণী। এ নিয়ে ব্যাপক সমালোচনা তৈরি হয়। এরপরই তরুণীকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়।

আলোচিত ওই তরুণীর নাম পূজা খেড়কর। ভারতের বিতর্কিত এই আইএএস কর্মকর্তাকে শনিবার তার প্রশাসনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় সরকার অল ইন্ডিয়া সার্ভিস অ্যাক্ট, ১৯৫৪ এবং সিভিল সার্ভিস পরীক্ষা ২০২২ ধারার শিক্ষানবিশ আইন প্রয়োগ করে পূজার নিয়োগ বাতিল করেছে।

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন-ইউপিএসসি জানিয়েছে, পরিচয় জাল করে আমলা হওয়ার প্রবেশিকা পরীক্ষায় অংশ নেওয়ার জন্য দোষী সাব্যস্ত হয়েছেন পূজা।

পরীক্ষায় বসতে নিজের নাম, বাবা-মায়ের নাম, ছবি, স্বাক্ষর, প্রতিবন্ধী প্রশংসাপত্র- সবই বারবার বদলেছেন পূজা। এসব অভিযোগের ভিত্তিতে গেল ৩১ জুলাই পূজার নিয়োগ বাতিল করে ইউপিএসসি।


তারা জানায়, ভবিষ্যতে পূজা আর কোনো সরকারি পরীক্ষায় অংশ নিতে পারবে না। পাশাপাশি তার বিরুদ্ধে প্রতারণা এবং জালিয়াতির মামলাও করেছিল ইউপিএসসি। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন পূজা।

পূজার যুক্তি ছিল, একবার আমলা হিসেবে নিযুক্ত হলে আর ইউপিএসসির কিছু করার থাকে না। ফলে পূজাকে বরখাস্ত করার ক্ষমতাও তাদের হাতের বাইরে। এরপরই তার নিয়োগ বাতিল করল কেন্দ্র।


NP/RR24

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

এই যুদ্ধ কিছু সময়ের জন্য, বছর ধরে চলবে না: নেতানিয়াহু

#

রাশিয়ায় আক্রমণের কথা স্বীকার করেছেন জেলেনস্কি

#

আতঙ্কে ইসরাইল ফিলিস্তিনের সক্রিয় যোদ্ধাদের সংখ্যা নিয়ে

#

যুক্তরাষ্ট্র আরও দুই হাজার কোটি ডলারের অস্ত্র দিতে যাচ্ছে ইসরায়েলকে

#

ইসরায়েলের ২ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরাকি যোদ্ধারা

#

শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি সতর্কতা, বাসিন্দাদের নিরাপদ স্থানে যেতে বললেন প্রধানমন্ত্রী

#

আল-কায়েদা ও আইএসকে অর্থায়নের দায়ে ফরাসি প্রতিষ্ঠানকে জরিমানা

#

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও উন্নত হবে: মমতা

#

শেখ হাসিনাকে না ফেরালে দেশের মানুষ শান্তি পাবে না:ড. মুহাম্মদ ইউনূস

#

হরমুজে প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ে ইরানের নতুন প্রস্তাব

সর্বশেষ

#

টানা চতুর্থ দিনের মতো বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

#

পথ হারালে এই জাদুঘরেই খুঁজে নেব নতুন পথ: ড. ইউনূস

#

ফিলিস্তিনি বন্দিদের কারাগারে কুমির রাখার পরিকল্পনা স্থগিত করলেন ইসরায়েলি আদালত

#

‘জুলাই আন্দোলন কারও একার নয়, গণতন্ত্রকামী সবার অবদান’

#

স্পেনের সঙ্গে শেনজেন চুক্তি স্থগিত করল ইতালি, মেলোনি-সানচেজের মধ্যে উত্তেজনা

#

গালাগালির অভিযোগ তুলে গভীর রাতে হঠাৎ মোদির ভিডিও বার্তা

#

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার

#

সৌদি সফর স্থগিত করলেন ইরাকের প্রধানমন্ত্রী

#

ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আলোচনা চলছে: ট্রাম্প

#

যেভাবে দিল্লির সবচেয়ে পরিচিত বিক্ষোভস্থল হয়ে উঠল যন্তর মন্তর

Link copied