রাশিয়ায় আক্রমণের কথা স্বীকার করেছেন জেলেনস্কি

Megna Tv

১ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
কুরস্কে অভিযানের ঘটনা স্বীকার করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি প্রথমবারের মতো স্বীকার করেছেন যে তার সামরিক বাহিনী রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় কুরস্ক অঞ্চলে আক্রমণ চালাচ্ছে। শনিবার (১০ আগস্ট) রাতে টেলিভিশনে দেওয়া ভাষণে জেলেনস্কি বলেন, ইউক্রেনের সামরিক বাহিনী রাশিয়ার ভেতরে ঢুকে পড়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

কুরস্কে অভিযান শুরুর পাঁচ দিন পর বিষয়টি নিয়ে মুখ খুললেন জেলেনস্কি। ২০২২ সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর, এই হামলাকে সবচেয়ে বড় ঘটনা হিসেবে দেখছে মস্কো।

ভাষণে জেলেনস্কি ইউক্রেনের যোদ্ধাদের ধন্যবাদ জানিয়েছেন। বলেছেন, তিনি দেশটির সিনিয়র সামরিক কমান্ডার ওলেক্সান্ডার সিরস্কির সাথে রাশিয়ায় অভিযান নিয়ে আলোচনা করেছেন।

তিনি বলেন, ইউক্রেন প্রমাণ করছে যে তারা প্রকৃতপক্ষে ন্যায়বিচার পুনরুদ্ধার করতে পারে এবং আক্রমণকারীর উপর প্রয়োজনীয় চাপ নিশ্চিত করতে পারে।

গত মঙ্গলবার সকালে সীমান্ত পার হয়ে রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় কুরস্ক অঞ্চলে হামলা শুরু করে মস্কোকে চমকে দেন ইউক্রেনের সেনারা।

অবশ্য এর পালটা জবাব দিতে শুরু করেছে রাশিয়া। ইউক্রেনের তিনটি সীমান্তে বড় ধরনের হামলা শুরু করেছে মস্কো।

তারপরও এবারের মতো রাশিয়ার এতটা ভেতরে ঢুকে কখনো হামলা করতে পারেনি ইউক্রেন। কুরস্কে হামলা অব্যাহত রেখেছে ইউক্রেনীয় বাহিনী। সীমান্তের উভয় পাশ জুড়ে জনসাধারণকে সরিয়ে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস নিউজ এজেন্সি অনুসারে, ইতোমধ্যেই সীমান্ত এলাকা থেকে ৭৬ হাজারের বেশি লোককে সরিয়ে নেওয়া হয়েছে।

এদিকে, ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং সুমি অঞ্চলে রবিবার ভোরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো বলেছেন, বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো কাজ করছে। শহরে বিমান হামলার সতর্কতা অব্যাহত রয়েছে।

টেলিগ্রাম মেসেজিং অ্যাপে তিনি বেসামরিক নাগরিকদের আশ্রয়কেন্দ্রে থাকতে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।



ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

পটুয়াখালীতে চাকরি জাতীয়করণের দাবিতে আনসার সদস্যদের কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল

#

ফরিদপুরে সংঘর্ষের ঘটনায় শামা ওবায়েদের বিবৃতি

#

হিজবুল্লাহর সিরিজ হামলা ইসরায়েলে সামরিক ব্যারাকসহ বিভিন্ন স্থানে

#

১৮ তারিখ সশরীরে ক্লাসে যাচ্ছে জগন্নাত বিশ্ববিদ্যালয়

#

বাংলাদেশের মতো অবস্থা ভারতে হওয়া নিয়ে যা বললেন;ভারতের কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত

#

পুনর্বহালের দাবিতে যমুনার সামনে অবস্থান ভাইস চেয়ারম্যানদের

#

শিক্ষা ভবন মোড়ে অবস্থান আন্দোলনকারীদের

#

রাশিয়া সফরে যাচ্ছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস

#

কুমিল্লা-চট্টগ্রামসহ ১১ জেলায় ঝড়ের আভাস

#

কাতার সফরে পেজেকশিয়ান, ইরানকে অস্থিতিশীল করলে কঠোর জবাব

সর্বশেষ

#

কেন আজ থেকে জুলাই আন্দোলনের কর্মসূচি শুরু হয়েছে? ইতিহাস, কারণ ও তাৎপর্য

#

কাতার সফরে পেজেকশিয়ান, ইরানকে অস্থিতিশীল করলে কঠোর জবাব

#

হিজবুল্লাহর সিরিজ হামলা ইসরায়েলে সামরিক ব্যারাকসহ বিভিন্ন স্থানে

#

শান্ত থাকতে চায় ইরান, কিন্তু যদি...

#

ইউক্রেন নিয়ে ঠিক করা সব লক্ষ্য পূরণ করা হবে : পুতিন

#

যৌথ অভিযানে ২৬ দিনে ২৪৩ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১১০

#

যুদ্ধ ছড়িয়ে পড়ছে গোটা মধ্যপ্রাচ্য, বেপরোয়া নেতানিয়াহু

#

শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করবোই: প্রধান উপদেষ্টা

#

ইমরান খানকে সামরিক আইনের আওতায় বিচারের মুখোমুখি করার ইঙ্গিত সেনাবাহিনীর

#

গাজায় প্রতিটি মৃত্যুর জন্য ইসরাইল ও তার সমর্থকরা দায়ী: এরদোগান

Link copied