শেখ হাসিনাকে না ফেরালে দেশের মানুষ শান্তি পাবে না:ড. মুহাম্মদ ইউনূস

Megna Tv

২৬ দিন আগে শনিবার, অক্টোবর ৩১, ২০২৬


#
ড. ইউনূস ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত

ছাত্রজনতার অভ্যুত্থানের পর পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা। তার পদত্যাগের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন নোবেলবিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো শেখ হাসিনাকে নিয়ে বিদেশি গণমাধ্যমের কাছে মন্তব্য করেছেন তিনি।

সংবাদমাধ্যম পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত রেখে দিতে চাইলে তাকে চুপ থাকতে হবে যতক্ষণ না বাংলাদেশ তাকে ফেরত চায়। গত ১৩ আগস্ট শেখ হাসিনার দেওয়া রাজনৈতিক বিবৃতির পর এ মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান। তিনি শেখ হাসিনার ওই মন্তব্যকে অবন্ধুসুলভ বলেও উল্লেখ করেন।

ড. ইউনূস বলেন, ভারতে তার অবস্থানের কারণে কেউ স্বাচ্ছন্দ্যবোধ করছে না। কেননা আমরা তাকে ফেরাতে চাই। তিনি সেখানে থেকে যেসব কথা বলছেন তা সমস্যার সৃষ্টি করছে। তিনি যদি চুপ থাকতেন তাহলে আমরা ভুলে যেতাম। তিনি নিজের জগতে থাকলে জনগণও বিষয়টি ভুলে যেত। কিন্তু তিনি ভারতে অবস্থান করে বিভিন্ন নির্দেশনা দিচ্ছেন। বিষয়টি কেউ ভালোভাবে নিচ্ছে না।

তিনি বলেন, আমরা বেশ দৃঢ়ভাবে বলেছি যে তার চুপ থাকা উচিত। এটি আমাদের প্রতি অবন্ধুসুলভ আচরণ। তিনি সেখানে আশ্রয় নিয়েছেন এবং সেখান থেকে প্রচারণা চালাচ্ছেন। এমন নয় যে তিনি স্বাভাবিক পথেই সেখানে গেছেন। জনগণের অভ্যুত্থান এবং জনরোষের কারণে তিনি সেখানে গেছেন।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার আমলে হওয়া নৃশংসতার ন্যায়বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং এ জন্য তাকে (শেখ হাসিনা) দেশে ফেরানো প্রয়োজন।

তিনি আরও বলেন, তাকে ফিরিয়ে না আনা হলে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকতে পারবে না। তিনি যে ধরনের নৃশংসতা করেছেন তার জন্য তাকে সবার সামনে বিচার করতে হবে।


#NP/AS24

 

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার - কুমিল্লায় কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী

#

রাখাইনে সন্ধ্যার পর যোগাযোগ বিচ্ছিন্ন বাংলাদেশ মিশন

#

মাথার খুলি খুলে রাখা হয়েছে হুজাইফার

#

শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে সিগারেট বিক্রি করলে ৫ হাজার টাকা জরিমানা

#

অননুমোদিত মোবাইল বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে কারওয়ান বাজারে বিক্ষোভ (ভিডিও)

#

আন্দোলনকারী আনসারদের সম্পর্কে কি তথ্য দিলেন,ডিজি

#

বিদ্রোহী কবির মৃত্যুবার্ষিকী আজ, চলছে নানা কর্মসূচি

#

হাঁড়কাপানো শীতে নওগাঁয় বিপাকে নিম্ন আয়ের মানুষ

#

মোবাইল ইন্টারনেট চালুর সিদ্ধান্ত, কখন থেকে জানালেন পলক

#

বুয়েট শিক্ষার্থী আবরারের মৃত্যুর ৫ বছর, হাইকোর্টের নিষ্পত্তির অপেক্ষা