ইসরায়েলের ২ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরাকি যোদ্ধারা

Megna Tv

৬ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
ছবি : সংগৃহীত

ইহুদিবাদী ইসরায়েলের দুটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা। এ হামলায় ড্রোন ব্যবহার করা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে গোষ্ঠীটি। এর আগে, গত বুধবারও গোলান মালভূমিতে ইসরায়েলের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুর ওপর হামলা চালিয়েছিল তারা।

ইরাকের প্রতিরোধ যোদ্ধাদের জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট (পিএমইউ) জানিয়েছে, আজ সোমবার, (৬ এপ্রিল) সকালে ইসলামী প্রতিরোধ যোদ্ধারা দখলদার ইসরায়েলের ভেতরের দুটি গুরুত্বপূর্ণ ঘাঁটিতে ড্রোন দিয়ে হামলা চালায়।

প্রথম হামলাটিতে অধিকৃত ভূমিতে দখলদার ইসরায়েলের একটি সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটি। আর দ্বিতীয় হামলাটি চালানো হয়েছে এইলাত বা উম্মুল রাশরাশ শহরের একটি সামরিক বিমানঘাঁটি লক্ষ্য করে।

বিবৃতিতে ইরাকি প্রতিরোধ যোদ্ধারা জানিয়েছে, ফিলিস্তিনি বেসামরিক জনগণ বিশেষ করে নারী ও শিশুদের ওপর ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের বর্বরতার প্রতিবাদে এবং গাজার প্রতিরোধ যোদ্ধাদের প্রতি সংহতি জানিয়ে এই হামলা চালানো হয়েছে। পিএমইউ তাদের বিবৃতিতে বলেছে, ইসরায়েলের গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত বর্ণবাদী শক্তির বিরুদ্ধে ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের হামলা চলতেই থাকবে।

সর্বশেষ এই হামলার দু-দিন আগে ইসরায়েল অধিকৃত হাইফা বন্দরে ইরাকি যোদ্ধারা উন্নতমানের আরকাব ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছিল।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

টানা চতুর্থ দিনের মতো বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

#

পথ হারালে এই জাদুঘরেই খুঁজে নেব নতুন পথ: ড. ইউনূস

#

ফিলিস্তিনি বন্দিদের কারাগারে কুমির রাখার পরিকল্পনা স্থগিত করলেন ইসরায়েলি আদালত

#

‘জুলাই আন্দোলন কারও একার নয়, গণতন্ত্রকামী সবার অবদান’

#

স্পেনের সঙ্গে শেনজেন চুক্তি স্থগিত করল ইতালি, মেলোনি-সানচেজের মধ্যে উত্তেজনা

#

গালাগালির অভিযোগ তুলে গভীর রাতে হঠাৎ মোদির ভিডিও বার্তা

#

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার

#

সৌদি সফর স্থগিত করলেন ইরাকের প্রধানমন্ত্রী

#

ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আলোচনা চলছে: ট্রাম্প

#

যেভাবে দিল্লির সবচেয়ে পরিচিত বিক্ষোভস্থল হয়ে উঠল যন্তর মন্তর

Link copied