পার্টির সম্মেলনের মঞ্চে কাঁদলেন জো বাইডেন

Megna Tv

২৬ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের মর্যাদা পাওয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন কেঁদে বুক ভাসালেন। সোমবার (১৯ আগস্ট) রাতে তার দল ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনে এ ঘটনা ঘটে।

এ সম্মেলনেই বাইডেনকে আনুষ্ঠানিক বিদায় দেওয়া হয়। তা হয়তো মন থেকে মেনে নিতে পারছিলেন না তিনি। অনুষ্ঠানের পুরো সময় মুখ ভার করে রেখেছিলেন। পরে ভাষণ দিতে মঞ্চে উঠে আর চোখের পানি ধরে রাখতে পারলেন না। উপস্থিত জনতার সামনে কেঁদে ফেলেন তিনি।

আবেগাপ্লুত বাবার ভেঙে পড়া দেখে মেয়ে অ্যাশলে বাইডেন এগিয়ে যান। বাবাকে সান্ত্বনা না দিয়ে স্বাভাবিক করার চেষ্টা করেন তিনি। তবু বাইডেন মুখ লুকিয়ে কাঁদছিলেন। এ সময় মেয়ে অ্যাশলে বাবাকে কিছুক্ষণ জড়িয়ে ধরে থাকেন। পরে চোখের পানি মুছতে দেখা যায় বাইডেনকে।

শিকাগোর ইউনাইটেড সেন্টার অ্যারেনায় সম্মেলনটি চলছে। আগামী বৃহস্পতিবার তা শেষ হবে। সম্মেলনে নির্বাচনে পার্টির পরিকল্পনা ঠিক হতে পারে।

এদিকে কান্না সামলে জো বাইডেন বক্তব্য দেন। তিনি বলেন, আমি আমার ক্যারিয়ারে অনেক ভুল করেছি। কিন্তু আমি আমার সেরাটা তোমাকে (দেশকে) দিয়েছি। প্রেসিডেন্ট হিসেবে দেশের সেবা করতে পারাটা আমার জন্য সম্মানের। এই কাজকে ভালোবাসি। তবে সবচেয়ে বেশি ভালোবাসি দেশকে।

তিনি আরও বলেন, ৫০ বছর ধরে আপনাদের অনেকের মতো আমাদের জাতিকে আমার হৃদয় এবং আত্মা দিয়েছি সেবা করার চেষ্টা করেছি। এর বিনিময়ে আমি লাখো বার আশীর্বাদ পেয়েছি। আমি সততার সাথে বলতে পারি, আমি ২৯ বছর বয়সী মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটর হিসেবে নির্বাচিত হয়েছিলাম। সে সময়ের চেয়ে এখন আমি দেশের ভবিষ্যতের বিষয়ে বেশি আশাবাদী।

প্রসঙ্গত, এবারের নির্বাচনেও জো বাইডেনের প্রার্থী হওয়ার কথা ছিল। কিন্তু তার শারীরিক অবস্থা বিবেচনায় প্রর্থিতা প্রত্যাহারে চাপ আসে। পরে এক প্রকার বাধ্য হয়েই কমলা হ্যারিসকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে যান বাইডেন।


#NP/MA24

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

১৫ আগস্ট শোক প্রকাশ নিয়ে যা বলল জাতিসংঘ

#

সংখ্যালঘুদের নিরাপত্তায় দেয়াল হিসেবে দাঁড়ানোর আহ্বান বিএনপি নেতার

#

শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করবোই: প্রধান উপদেষ্টা

#

রাশিয়ার বিমানঘাঁটিতে হামলার দাবি ইউক্রেনের

#

পানিবন্দি মানুষের মাঝে ‘উপহার’ নিয়ে চরমোনাই পীর

#

নির্দিষ্ট তারিখের পর কাজে না ফিরলে পুলিশ সদস্যদের পলাতক ঘোষণা;স্বরাষ্ট্র উপদেষ্টা

#

জাকারবার্গকে ‘খারাপ পরিণতির’ হুমকি দিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

#

মঙ্গলে তরল পানির আবিষ্কার বিজ্ঞানীদের, বসতি গড়ার প্রত্যাশা

#

ফারাক্কার গেট খোলার পরও রাজবাড়ীতে কমছে পদ্মার পানি

#

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া ২১ অস্ত্র, ২৭৫ গুলি উদ্ধার

সর্বশেষ

#

কেন আজ থেকে জুলাই আন্দোলনের কর্মসূচি শুরু হয়েছে? ইতিহাস, কারণ ও তাৎপর্য

#

কাতার সফরে পেজেকশিয়ান, ইরানকে অস্থিতিশীল করলে কঠোর জবাব

#

হিজবুল্লাহর সিরিজ হামলা ইসরায়েলে সামরিক ব্যারাকসহ বিভিন্ন স্থানে

#

শান্ত থাকতে চায় ইরান, কিন্তু যদি...

#

ইউক্রেন নিয়ে ঠিক করা সব লক্ষ্য পূরণ করা হবে : পুতিন

#

যৌথ অভিযানে ২৬ দিনে ২৪৩ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১১০

#

যুদ্ধ ছড়িয়ে পড়ছে গোটা মধ্যপ্রাচ্য, বেপরোয়া নেতানিয়াহু

#

শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করবোই: প্রধান উপদেষ্টা

#

ইমরান খানকে সামরিক আইনের আওতায় বিচারের মুখোমুখি করার ইঙ্গিত সেনাবাহিনীর

#

গাজায় প্রতিটি মৃত্যুর জন্য ইসরাইল ও তার সমর্থকরা দায়ী: এরদোগান

Link copied