আতঙ্কে ইসরাইল ফিলিস্তিনের সক্রিয় যোদ্ধাদের সংখ্যা নিয়ে

Megna Tv

১৪ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
ছবি: সংগৃহিত

অধিকৃত জর্ডান নদীর পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিদের বিরুদ্ধে ফিলিস্তিনি যোদ্ধাদের প্রতিরোধ অভিযান তীব্র হওয়ার সঙ্গে সঙ্গে এলাকায় সক্রিয় হামাস যোদ্ধাদের সংখ্যা নিয়ে উদ্বেগ আতঙ্ক প্রকাশ করেছে ইসরাইলি মিডিয়া।

পশ্চিম তীরে রোববার ইসরাইলি সামরিক হামলার চতুর্থ দিনে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনগুলো যখন তুমুল প্রতিরোধ গড়ে তুলছে এবং হামলাকারীদের ওপর প্রবল বিক্রমে আঘাত হানছে, ঠিক তখনই ইসরাইলি সূত্রগুলো পশ্চিম তীরে সক্রিয় প্রতিরোধ যোদ্ধাদের পরিসংখ্যান নিয়ে উদ্বেগজনক তথ্য তুলে ধরছে।

ইসরাইলি মিডিয়াগুলো স্বীকার করেছে যে, হামাস ইসলামি জিহাদসহ অন্তত ২৩টি প্রতিরোধ ব্যাটালিয়ন বর্তমানে পশ্চিম তীরে সক্রিয় রয়েছে। যা গাজা উপত্যকার ব্যাটালিয়নের সংখ্যার দ্বিগুণ। 

একই সময়ে আল-আকসা শহিদ ব্যাটালিয়ন, আল-কুদস ব্যাটালিয়ন এবং জেনিনে আল-মুজাহিদিন ব্যাটালিয়ন ঘোষণা দিয়েছে যে, তারা চলমান সংঘাতময় পরিস্থিতে বিভিন্ন ফ্রন্টে ইসরাইলি আগ্রাসী বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে। তারা বন্দুক বিস্ফোরক দিয়ে ইসরাইলি বাহিনীকে লক্ষ্য করে পাল্টা আক্রমণ শানাচ্ছে এবং তুমুল প্রতিরোধ গড়ে তুলেছে।

ইসরাইলি সেনাবাহিনী গত সপ্তাহে অধিকৃত পশ্চিম তীরের উত্তরাঞ্চলীয় এলাকাগুলোতে তাদের ব্যাপক অভিযান শুরু করার ঘোষণা দেয়। এসব অভিযানে বহু সংখ্যক ফিলিস্তিনি নিহত আহত হন। এসব এলাকার অবকাঠামোগত কিছু স্থাপনা দখলদার শাসকগোষ্ঠীর সৈন্যরা ধ্বংস করে দিয়েছে।


#NP/AS24

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

কোরআনের দৃষ্টিতে বনায়ন ও বৃক্ষরোপণের গুরুত্ব

#

ইসরায়েলি বিমান হামলা থেকে বাঁচতে সমুদ্রের তীরে আশ্রয় নিয়েছে হাজারো লেবানিজ

#

ভোটের দিন যেসব যান চলবে, যেসব চলবে না

#

সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসী ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষী হতাহত

#

বিতর্কিত সাক্ষাৎকারের পর ভক্তরা মুক্তির পক্ষে আওয়াজ তুলেছেন।

#

চীনকে টপকে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে দ্বিতীয় বাংলাদেশ

#

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মোদির বৈঠক

#

ইরানের পক্ষে সৌদি আরব, যুক্তরাষ্ট্রকে দিল বার্তা

#

রাজস্থানে ভারতীয় যুদ্ধ বিমান বিধ্বস্ত

#

যুদ্ধবিরতিতে সম্মত ফিলিস্তিনি গোষ্ঠী, ঘোষণা যে কোনো সময়

সর্বশেষ

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

টানা চতুর্থ দিনের মতো বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

#

পথ হারালে এই জাদুঘরেই খুঁজে নেব নতুন পথ: ড. ইউনূস

#

ফিলিস্তিনি বন্দিদের কারাগারে কুমির রাখার পরিকল্পনা স্থগিত করলেন ইসরায়েলি আদালত

#

‘জুলাই আন্দোলন কারও একার নয়, গণতন্ত্রকামী সবার অবদান’

#

স্পেনের সঙ্গে শেনজেন চুক্তি স্থগিত করল ইতালি, মেলোনি-সানচেজের মধ্যে উত্তেজনা

#

গালাগালির অভিযোগ তুলে গভীর রাতে হঠাৎ মোদির ভিডিও বার্তা

#

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার

#

সৌদি সফর স্থগিত করলেন ইরাকের প্রধানমন্ত্রী

#

ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আলোচনা চলছে: ট্রাম্প

Link copied