২০ বছর বয়সী তরুণের প্রকাশ্যে ফাঁসি কার্যকর ইরানে

Megna Tv

২০ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
সংগৃহিত ছবি

ইরানে ২০ বছর বয়সী এক তরুণের মৃত্যুদণ্ড প্রকাশ্যে কার্যকর করা হয়েছে। সোমবার (২৬ আগস্ট) দুই বছর আগে এক আইনজীবীকে হত্যার দায়ে ওই তরুণের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে তথ্য জানিয়েছে ফরাসি বার্তাসংস্থা এএফপি।

ইরানের বিচার বিভাগের অনলাইন ওয়েবসাইট  মিজান  জানিয়েছে, উত্তর সেমনান প্রদেশের শাহরৌদ শহরে সোমবার সকালে ইসলামি শরিয়া আইন অনুযায়ী ওই হত্যাকারীর ফাঁসি কার্যকর করা হয়।

ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ বলেছে, আদালতে ওই তরুণ স্বীকারোক্তি দিয়েছিলেন যে এক আইনজীবীকে হত্যা করার জন্য তাকে ভাড়া করা হয়েছিল। তবে কে বা কারা তাকে ভাড়া করেছিল, সে ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি তিনি।

ইরানে প্রকাশ্যে মৃত্যুদণ্ড বেশ বিরল। দেশটিতে বেশির ভাগ মৃত্যুদণ্ডই কারাগারের ভেতর সম্পন্ন করা হয়।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলছে, চীন ছাড়া বিশ্বের অন্য যেকোনো দেশের তুলনায় ইরানে মৃত্যুদণ্ড বেশি কার্যকর করা হয়। গত বুধবারেও ইরান এক প্রচারকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। ওই প্রচারকের বিরুদ্ধে তার এক সেবাগ্রহিতাকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হয়েছিল।


#NP/RR24

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

ইসরায়েলের আলটিমেটামকে ‘যুদ্ধাপরাধ’ বলল নরওয়ে

#

ইরানের শর্ত মেনেই কি শেষ হচ্ছে যুদ্ধ, কী কী আছে প্রস্তাবে?

#

আলবেনিয়ায় চলছে সরকারবিরোধী আন্দোলন

#

যে কারণে সৌদির ক্রাউন প্রিন্সকে ধন্যবাদ দিলেন পুতিন

#

পশ্চিমবঙ্গে বাড়ি ফেরার পথে ৯ বছরের শিশুকে অপহরণ করে ধর্ষণ ও হত্যা

#

কলকাতায় চিকিৎসক ধর্ষণ-হত্যা মামলায় সুপ্রিমকোর্টের স্বপ্রণোদিত পদক্ষেপ

#

ইসরায়েলের বড় শহরগুলোতে পাল্টা হামলা হিজবুল্লাহ ও হামাসের

#

প্রমোদতরি ডুবে ব্রিটিশ ধনকুবেরসহ ৬ জন নিখোঁজ

#

জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স বন্ধ হয়ে যেতে পারে ব্রাজিলে

#

শুরুতে যুক্তরাষ্ট্রকে সমর্থন আরব দেশগুলোর, এখন ক্রমেই বাড়ছে অসন্তোষ

সর্বশেষ

#

জামাই করেছেন ২৫ বিয়ে, শ্বশুর বিজেপির বিধায়ক জানলেন মেয়ের বিয়ের আড়াই বছর পর

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

টানা চতুর্থ দিনের মতো বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

#

পথ হারালে এই জাদুঘরেই খুঁজে নেব নতুন পথ: ড. ইউনূস

#

ফিলিস্তিনি বন্দিদের কারাগারে কুমির রাখার পরিকল্পনা স্থগিত করলেন ইসরায়েলি আদালত

#

‘জুলাই আন্দোলন কারও একার নয়, গণতন্ত্রকামী সবার অবদান’

#

স্পেনের সঙ্গে শেনজেন চুক্তি স্থগিত করল ইতালি, মেলোনি-সানচেজের মধ্যে উত্তেজনা

#

গালাগালির অভিযোগ তুলে গভীর রাতে হঠাৎ মোদির ভিডিও বার্তা

#

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার

Link copied