‘সব ভারতীয় ক্রিকেটার মদ্যপান করে, বদনাম হয় আমার’

Megna Tv

২২ দিন আগে বুধবার, জুলাই ২৯, ২০২৬


#
সংগৃহীত ছবি

সব ভারতীয় ক্রিকেটারই নাকি মদ খান! কিন্তু স্বীকার কেউ করেন না। এক সাক্ষাৎকারে এমনই দাবি করেন, ভারতের সাবেক মিডিয়াম পেসার প্রবীণ কুমার।

প্রবীণ ভারতীয় ক্রিকেট দলে এক সময় নিয়মিত মুখ ছিলেন। তবে চোট এবং মাঠের বাইরে বিভিন্ন কাজের জন্য নিজের ক্যারিয়ার বড় করতে পারেননি। আইপিএলে নিয়মিত খেলা এই ডানহাতির নাম অতীতে একাধিক বার বিতর্কেও জড়িয়েছে। এমনকি কেউ কেউ বলেছেন তার নাকি নিয়মিত মদপানের অভ্যাস রয়েছে।

কিন্তু সব দাবিকে উড়িয়ে দিয়েছেন প্রবীণ। তার কথায়, এ সবই তাকে বদনাম করার অপচেষ্টা। এক সাক্ষাৎকারে প্রবীণ বলেন, ‘ভারতীয় দলে থাকার সময় সিনিয়রেরা খালি বলত, ‘মদ খাস না, এটা করিস না, ওটা করিস না’। সব সময় একই কথা বলত। কিন্তু সবাই সব কিছু করে। শেষ পর্যন্ত বদনাম হয় আমার। বলা হয়, ‘পিকে তো মদ্যপান করে’। আসলে সবাই মদ খায়।’

প্রবীণের কাছে জানতে চাওয়া হয়,শচীন টেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, সৌরভ গাঙ্গুলীর মতো ক্রিকেটারেরা তাকে কোনো দিন এ ধরনের উপদেশ দিয়েছেন কি না। সাবধানী হয়ে প্রবীণের জবাব, ‘আমি কারও নাম নিতে চাই না। ক্যামেরার সামনে কারও নাম বলব। কিন্তু পিকের বদনাম কে করত সেটা সবাই জানে।’

২০০৭ থেকে ২০১২ পর্যন্ত ভারতের হয়ে খেলেছেন উত্তরপ্রদেশের প্রবীণ। দেশের হয়ে ৬টি টেস্ট, ৬৮টি ওয়ানডে এবং ১০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে তার ১১২টি উইকেট রয়েছে। তিনি মুম্বাই ইন্ডিয়ান্স, কিংস ইলেভেন পাঞ্জাব, সানরাইজার্স হায়দ্রাবাদ এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে আইপিএল খেলার অভিজ্ঞতা রয়েছে তার।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

সতীর্থদের বিশেষ উপহার দিলেন মেসি, রহস্য ফাঁস করলেন আর্জেন্টাইন ডিফেন্ডারের বান্ধবী

#

ট্রাম্পের হস্তক্ষেপ বিশ্বকাপে, এবার অভিযোগ করবে নরওয়ে

#

ফাইনালের পর ওলমোকে ঘুষি, কারণ জানালেন আর্জেন্টাইন কোচ

#

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবি, অনলাইনে হাজারো ভক্তের স্বাক্ষর

#

বিশ্বকাপ শেষ হতেই বড় ধাক্কা, এফবিআইয়ের জালে আর্জেন্টিনা ফুটবল বস!

#

ফাইনালের আগমুহূর্তে আর্জেন্টিনার ড্রেসিংরুমে কী হচ্ছিল? স্পষ্ট করলো দেশটির গণমাধ্যম

#

ফিনালিসিমা দিয়ে মেসির ‘বিদায়ী ম্যাচ’ খেলার প্রস্তাব

#

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

#

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

#

ফাইনালের আগে মেসির আবেগী চিঠি, কী লেখা আছে এতে

Link copied