ইউএস ওপেনের ফাইনালে ‘প্রথম ইতালিয়ান’ সিনার

Megna Tv

৮ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
ছবি : সংগৃহীত

ইউএস ওপেনে এবার ইতিহাস রচিত হতে যাচ্ছে। প্রথম ইতালিয়ান হিসেবে গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টটির ফাইনাল নিশ্চিত করেছেন ইয়ানিক সিনার। একইভাবে ১৫ বছর পর প্রথম আমেরিকান হিসেবে ইউএস ওপেনের ফাইনালে উঠলেন টেইলর ফ্রিটজও।

এবারের অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন সিনার নিউ ইয়র্কের ফাইনালে পৌঁছাতে ব্রিটেনের জ্যাক ড্র্যাপারকে হারিয়েছেন। তাও আবার তুমুল লড়াইয়ের মাধ্যমে। তিনি জিতেছেন ৭-৫, ৭-৬ (৭-৩) ও ৬-২ গেমে।

টেইলল ফ্রিটজের আগে যুক্তরাষ্ট্র থেকে সর্বশেষ আমেরিকান হিসেবে গ্র্যান্ড স্লামে একক ফাইনাল খেলেছিলেন অ্যান্ডি রডিক। ২০০৯ সালে উইম্বলডন খেলেছিলেন তিনি। তাছাড়া দেশের হয়ে সর্বশেষ আমেরিকান হিসেবেও তিনি গ্র্যান্ড স্লাম জিতেছেন ২০০৩ ইউএস ওপেনে। ফলে ফ্রিটজ-সিনারের মাঝে যেই জিতবেন, গড়বেন ইতিহাস।

সেমিফাইনালে র‌্যাঙ্কিংয়ের ১২ নম্বর ফ্রিটজের প্রতিপক্ষ ছিলেন ফ্রান্সেস টিয়াফো। প্রথম সেটে যুক্তরাষ্ট্রের স্বদেশি টিয়াফোর কাছে হারও দেখেছিলেন ফ্রিটজ। ৪-৬ গেমে সেই হারের পর অবশ্য ঘুরে দাঁড়িয়ে জেতেন দ্বিতীয় সেট। ৭-৫ গেমে জয়ের আবার টিয়াফোর পাল্টা প্রতিরোধে ৪-৬ গেমে হারেন তৃতীয় সেট। তার পর অবশ্য আর পেরে উঠেননি টিয়াফো। তাকে ৬-৪, ৬-১ গেমে হারিয়ে জয় নিশ্চিত করেছেন ফ্রিটজ। 

ফাইনালে পৌঁছানোর পর ফ্রিটজের প্রতিক্রিয়া, ‘টিকে থাকতে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। সেটা না করলে আজীবন আফসোস করতাম। এখন ফাইনালে পৌঁছায় সর্বোচ্চটাই নিংড়ে দেবো।’

 

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

সতীর্থদের বিশেষ উপহার দিলেন মেসি, রহস্য ফাঁস করলেন আর্জেন্টাইন ডিফেন্ডারের বান্ধবী

#

ট্রাম্পের হস্তক্ষেপ বিশ্বকাপে, এবার অভিযোগ করবে নরওয়ে

#

ফাইনালের পর ওলমোকে ঘুষি, কারণ জানালেন আর্জেন্টাইন কোচ

#

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবি, অনলাইনে হাজারো ভক্তের স্বাক্ষর

#

বিশ্বকাপ শেষ হতেই বড় ধাক্কা, এফবিআইয়ের জালে আর্জেন্টিনা ফুটবল বস!

#

ফাইনালের আগমুহূর্তে আর্জেন্টিনার ড্রেসিংরুমে কী হচ্ছিল? স্পষ্ট করলো দেশটির গণমাধ্যম

#

ফিনালিসিমা দিয়ে মেসির ‘বিদায়ী ম্যাচ’ খেলার প্রস্তাব

#

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

#

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

#

ফাইনালের আগে মেসির আবেগী চিঠি, কী লেখা আছে এতে

Link copied