আফগানিস্তানে মিক্সড মার্শাল আর্ট নিষিদ্ধ করলো তালেবান

Megna Tv

১৬ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
আফগানিস্তানে নিষিদ্ধ হল মিক্সড মার্শাল আর্ট

তালেবান সরকার আফগানিস্তানে মিক্সড মার্শাল আর্ট (এমএমএ) নিষিদ্ধ করেছে। মঙ্গলবার (২৭ আগস্ট) সরকারের ক্রীড়া কর্তৃপক্ষের একজন কর্মকর্তা স্থানীয় সংবাদমাধ্যমে এই কথা বলেছেন। ইসলামি আইনের সঙ্গে অসংগতিপূর্ণ হওয়ার অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

খেলাটি কেবল ধর্মের সঙ্গে অসংগতিপূর্ণই নয়, এটি যথেষ্ট নৃশংস। এতে মৃত্যু ঝুঁকি রয়েছে।আফগানিস্তানের নৈতিকতা মন্ত্রণালয়ের অধীন নীতি পুলিশ এই আইন পাশ করিয়েছে।তালেবানের শারীরিক শিক্ষা ও ক্রীড়া অধিদফতরের মহাপরিচালকের কার্যালয় থেকে বলা হয়েছে, ‘শরিয়া আর ইসলামি শিক্ষার সঙ্গে এই খেলাটি সংঘর্ষপূর্ণ। একারণেই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে।’

এমএমএ বর্তমান বিশ্বের আর সব দেশের মত আফগানিস্তানেও অত্যন্ত জনপ্রিয় একটি খেলা। ২০২১ সালে তালেবান ক্ষমতায় আসার আগে পর্যন্ত স্থানীয় পর্যায়ে এই খেলার অসংখ্য ভক্ত তৈরি হয়েছিল।তালেবান ক্ষমতায় আসার পর থেকেই এমএমএ কার্যত নিষিদ্ধ হয়ে পড়ছিল। ২০২১ সালে ‘মুখে ঘুষি মারা হয়’ এমন খেলা আইনত দণ্ডনীয় বলে ঘোষণা করে সরকার।

এছাড়া বিভিন্ন সময়ে এমএমএ খেলোয়াড়রা অভিযোগ করেছে, তালেবানের কর্মকর্তারা তাদের হুমকি ধামকি দিয়ে আসছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

সতীর্থদের বিশেষ উপহার দিলেন মেসি, রহস্য ফাঁস করলেন আর্জেন্টাইন ডিফেন্ডারের বান্ধবী

#

ট্রাম্পের হস্তক্ষেপ বিশ্বকাপে, এবার অভিযোগ করবে নরওয়ে

#

ফাইনালের পর ওলমোকে ঘুষি, কারণ জানালেন আর্জেন্টাইন কোচ

#

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবি, অনলাইনে হাজারো ভক্তের স্বাক্ষর

#

বিশ্বকাপ শেষ হতেই বড় ধাক্কা, এফবিআইয়ের জালে আর্জেন্টিনা ফুটবল বস!

#

ফাইনালের আগমুহূর্তে আর্জেন্টিনার ড্রেসিংরুমে কী হচ্ছিল? স্পষ্ট করলো দেশটির গণমাধ্যম

#

ফিনালিসিমা দিয়ে মেসির ‘বিদায়ী ম্যাচ’ খেলার প্রস্তাব

#

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

#

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

#

ফাইনালের আগে মেসির আবেগী চিঠি, কী লেখা আছে এতে

Link copied