দলটাকে কেউ গোনায় ধরেনি, তারাই ৮ দিনে ঘোল খাওয়ালো দৌড়ে এগিয়ে থাকা দুই দলকে

Megna Tv

৪ দিন আগে বুধবার, জুলাই ২৯, ২০২৬


#
গতকালকে আর্সেনালকে হারিয়েছে ম্যান ইউনাইটেড। ছবি: রয়টার্স

চলতি মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেড কখন কী করে বসছে, সেটা যেন অনুমান করা দুরূহ হয়ে পড়ছে। নিজেদের হারিয়ে খুঁজতে থাকা রেড ডেভিলরা প্রিমিয়ার লিগের একেবারে তলানিতে থাকা উলভারহ্যাম্পটনের কাছেও পয়েন্ট হারিয়েছিল গত বছরের শেষ দিনে। দলের বিপর্যয়ে তো কোচ রুবেন আমোরিমকেই ছাঁটাই করে বসে ইউনাইটেড।ধুঁকতে থাকা সেই ইউনাইটেডই কিনা ৮ দিনের ব্যবধানে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের দুই শীর্ষ দলকে হারিয়েছে। নতুন অন্তর্বর্তী কোচ মাইকেল ক্যারিকের অধীনে গত ১৭ জানুয়ারি ঘরের মাঠে ম্যান সিটিকে হারিয়েছিল ম্যান ইউনাইটেড।

নগর প্রতিদ্বন্দ্বীদের ২-০ হারানো সপ্তাহখানেক পর, গতকাল রোববার লিগের বর্তমান শীর্ষ দল আর্সেনালকে তাদেরই ঘরের মাঠে হারিয়ে এসেছে ক্যারিকের শিষ্যরা! এমিরেটসে গতকাল ক্ষণে ক্ষণে রং বদলানো ম্যাচে শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জয়ে মাঠ ছাড়ে ইউনাইটেড। এমন কীর্তির ইউনাইটেড কোচ ক্যারিক বলেছেন, সামনে আরও বড় ম্যাচ অপেক্ষা করছে!

এ জয়ে একদিকে যেমন শীর্ষ দল আর্সেনালের শিরোপার স্বপ্নে ধাক্কা লাগল, অন্যদিকে পয়েন্ট টেবিলে শীর্ষ চারে উঠে গেল ম্যান ইউনাইটেড। ২৩ ম্যাচ শেষে ৫০ পয়েন্টই থাকল আর্সেনালের। সমান ম্যাচে দুইয়ে থাকা সিটির পয়েন্ট ৪৬, আর চারে ওঠা ম্যান ইউনাইটেডের পয়েন্ট ৩৮।

পরপর দুই ম্যাচে প্রিমিয়ার লিগের শীর্ষ দুই দলকে হারানো- ২০১০ সালের ফেব্রুয়ারিতে এভারটনের পর মাত্র দ্বিতীয় দল হিসেবে এমন কীর্তি গড়ল ম্যান ইউনাইটেড। আর ২০২১ সালের মার্চের পর এই প্রথম লিগের শীর্ষ দলকে তাদেরই মাঠে হারানোর স্বাদ পেল রেড ডেভিলরা।


অন্যদিকে আর্সেনাল? সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ২০২৩ সালের ডিসেম্বরের পর এই প্রথম কোনো ম্যাচে তিন গোল হজম করল। মাঝে ১২১টা ম্যাচ খেললেও কখনো দুটির বেশি গোল খায়নি গানার্সরা।

গতকালের ম্যাচে অবশ্য শুরুতে এগিয়ে গিয়েছিল আর্সেনালই। ম্যাচের ২৯ মিনিটে লিসান্দ্রো মার্তিনেসের আত্মঘাতী গোলে ১-০ ব্যবধানে লিড পায় আর্সেনাল। তবে ৩৭ মিনিটে সমতায় ফেরে ইউনাইটেড। ৩৭ মিনিটে আর্সেনাল মিডফিল্ডার জুবিমেন্দির ভুল পাসে ফাঁকায় বল পেয়ে সেটা জালে জড়াতে ভুল করেননি এমবেউমো।

৫০ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া প্যাট্রিক দগুর দুর্দান্ত এক শটে এগিয়ে (২-১) যায় ইউনাইটেড। এরপর দীর্ঘ সময় লিড ধরে রাখে ক্যারিকের শিষ্যরা। ৮৪ মিনিটে ইউনাইটেড বক্সের ভেতর জটলা থেকে গোল করে স্কোরলাইন ২-২ করেন মিকেল মেরিনো। তবে এর তিন মিনিট পরই ম্যাচের ফল নির্ধারণী গোলটি করেছেন মাতেউস কুনিয়া। এ গোলটাও ইউনাইটেড পেয়েছে বক্সের বাইরে থেকে জোরাল এক শটে।

পর পর দুই লিগ ম্যাচে বড় দুই দলকে হারানো, শীর্ষ দল আর্সেনালের সঙ্গে ব্যবধান কমিয়ে ১২তে নামানোর পর অনেকেই শিরোপার দৌড়ে ইউনাইটেডকে রাখার কথাও ভাবছেন। কিন্তু দলটির কোচ জানিয়েছেন, সামনে থাকা ১৫ ম্যাচের সবকটিতেই মনোযোগ ধরে রাখতে হবে।

ক্যারিক বলেছেন, ‘আমি (আবেগে) ভেসে যাচ্ছি না। সামনে কিছু বড় ম্যাচ আসছে। পরের প্রতিটি ম্যাচই একটার চেয়ে আরেকটা বড়। তাই আমরা অতিরিক্ত উচ্ছ্বসিত হচ্ছি না। সত্যি বলতে, সামনে গুরুত্বপূর্ণ অনেক কিছুই আছে। আমাদের আরও উন্নতি করতে হবে।’

তবে সিটি ও আর্সেনালকে হারানোর পর যে আত্মবিশ্বাস বেড়েছে, সেটা স্বীকার করেছেন ক্যারিক, ‘তবে ওদের (সিটি ও আর্সেনাল) হারানোর পর শক্তি, মনোবল, আত্মবিশ্বাস অনেকটাই বেড়েছে। কিন্তু আমাদের বিনয়ী থাকতে হবে এবং বুঝতে হবে, আমরা কীভাবে ফলগুলো পেয়েছি। এটা সামনে এগিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ।’

তা মৌসুম শেষে অন্তর্বর্তী থেকে চাকরিটা পাকাপাকি হবে কি না, এমন প্রশ্নের জবাবে ক্যারিক বলেছেন, ‘পরবর্তীতে কী হবে, সেট আমি প্রতি সপ্তাহে উত্তর দেব না। আমি আপাতত উপভোগ করছি। যতটা পারি, দলকে দিয়ে যাব।’


ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

সতীর্থদের বিশেষ উপহার দিলেন মেসি, রহস্য ফাঁস করলেন আর্জেন্টাইন ডিফেন্ডারের বান্ধবী

#

ট্রাম্পের হস্তক্ষেপ বিশ্বকাপে, এবার অভিযোগ করবে নরওয়ে

#

ফাইনালের পর ওলমোকে ঘুষি, কারণ জানালেন আর্জেন্টাইন কোচ

#

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবি, অনলাইনে হাজারো ভক্তের স্বাক্ষর

#

বিশ্বকাপ শেষ হতেই বড় ধাক্কা, এফবিআইয়ের জালে আর্জেন্টিনা ফুটবল বস!

#

ফাইনালের আগমুহূর্তে আর্জেন্টিনার ড্রেসিংরুমে কী হচ্ছিল? স্পষ্ট করলো দেশটির গণমাধ্যম

#

ফিনালিসিমা দিয়ে মেসির ‘বিদায়ী ম্যাচ’ খেলার প্রস্তাব

#

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

#

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

#

ফাইনালের আগে মেসির আবেগী চিঠি, কী লেখা আছে এতে

Link copied