ভারতের দাবি,ঢাকাকে জানিয়ে ফারাক্কার পানি ছাড়া হয়েছে

Megna Tv

২০ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
ছবি: সংগৃহিত

এবার ফারাক্কা থেকে পানি ছাড়া নিয়ে বিতর্ক শুরু হয়েছে। ভারত জানিয়েছে, প্রতি বছর বর্ষায় পানি ছাড়া হয় এবং ঢাকাকে জানিয়ে ফারাক্কার পানি ছাড়া হয়েছে। 

গত ২৪ অগাস্ট ফারাক্কা থেকে পানি ছাড়া শুরু হয়েছে। দেশের শীর্ষ স্থানীয় একটি সংবাদ মাধ্যম জানায়, ফারাক্কায় ১০৯টি গেট খুলে দেওয়া হয়েছে। কোনো গেট তিন বা চার ফুট, কোনো গেট ১০ বা ১২ ফুট খুলে দেওয়া হয়েছে।

ফারাক্কা থেকে বাংলাদেশে যে পানি আসে, তা চাঁপাইনবাবগঞ্জের পাংখা পয়েন্ট দিয়ে পদ্মায় প্রবেশ করে। সেখানে সোমবার পানি স্তর ২০ দশমিক পাঁচ মিটার ছিল। বিপৎসীমা হলো ২২ দশমিক পাঁচ মিটার।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, ফারাক্কা ব্যারেজ থেকে পানি ছাড়া নিয়ে মিডিয়া রিপোর্ট আমরা দেখেছি। মিডিয়া রিপোর্টে বলা হয়েছে, এই গেট খোলার মাধ্যমে ১১ লাখ কিউসেক পানি নিচের দিকে গঙ্গা ও পদ্মায় গিয়ে মিশেছে।

রণধীর জয়সওয়াল বলেছেন, এটা বুঝতে হবে, ফারাক্কা কোনো ড্যাম নয়, এটা ব্যারাজ মাত্র। যখন পানির স্তর একটা নির্দিষ্ট উচ্চতায় চলে যায়, তখন বাড়তি যে পানি আসে সেটা বের হয়ে যায়। এটা একটা কাঠামো, যা ফারাক্কা ক্যানালে ৪০ হাজার কিউসেক পানির ধারা বজায় রাখে। এটা খুবই সতর্কতার সঙ্গে করা হয়েছে। ৪০ হাজার কিউসেকের অতিরিক্ত পানি যাতে বাংলাদেশে যেতে পারে, তার ব্যবস্থা করা হয়েছে।

রণধীর জানিয়েছেন, প্রটোকল অনুযায়ী বাংলাদেশের যৌথ নদী কমিশনের কর্মকর্তাদের সব তথ্য দেওয়া হয়। ঠিক সময়ে ও নিয়মিত তথ্য দেওয়া হয়। এবারও তার অন্যথা হয়নি।


#NP/AS24

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

জাজিরায় পদ্মার ভাঙনে আতঙ্ক বাড়ছে জনমনে

#

ধেয়ে আসছে নিম্নচাপ, তাপপ্রবাহের সঙ্গে হানা দিতে পারে বজ্রঝড়ও

#

দেশে একদিন পরই স্বর্ণের দামে বড় লাফ

#

‘মজুদদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, তাই ভেবে মজুদ করবেন’

#

৪ মন্ত্রণালয়-বিভাগে নতুন সচিব নিয়োগ

Link copied