কুমিল্লাকে একটি পরিকল্পিত নগরী গড়তে চাই- সূচনা

Megna Tv

৮ ঘন্টা আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. তাহসিন বাহার সূচনা কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফরহাদ হোসেনের নিকট মনোনয়ন পত্র জমা দেন।


এইচ এম মহি উদ্দিনঃ

আমি ‍কুমিল্লার মানুষের উপর বিশ্বাস রাখি, স্মার্ট বাংলাদেশ গড়তে ও প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়ন করতে আমি তরুনদের নিয়ে আগামীর কুমিল্লা সাজাবো। আশা করি আমার বাবা আপনাদেরকে যে ভাবে দায়িত্ব নিয়ে শান্তির কুমিল্লা সাজিয়েছেন, আমিও আপনাদের পাশে আপনাদের মেয়ে হয়ে  থাকতে চাই।

কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ডা. তাহসিন বাহার সূচনা মনোনয়নপত্র  জমা শেষে সাংবাদিকদের প্রশ্নে এসব কথা বলেন।

কুমিল্লা সিটি করপোরেশন উপ নির্বাচনে মেয়র পদে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. তাহসিন বাহার সূচনা আজ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফরহাদ হোসেনের নিকট মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

এসময় বিশিষ্ট নারী নেত্রী মিসেস মেহেরুন্নেসা বাহার, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি এড জহিরুল ইসলাম সেলিম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুল্লাহ খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক এড. সৈয়দ নূরুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান এড. মো আমিনুল ইসলাম টুটুল সহ সিটি করপোরেশনের কাউন্সিলর দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এবার লক্ষ ৪২ হাজার ৪৫৮ জন ভোটার ভোট দিতে পারবেন। এর মধ্যে লক্ষ ১৮ হাজার ১৮২ জন পুরুষ ভোটার এবং লক্ষ ২৮ হাজার ২৭৮ জন নারী ভোটার রয়েছেন। এছাড়া জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। বিগত নির্বাচনে সিটিতে ভোটার ছিল লাখ ২৯ হাজার ৯২০ জন। এর মধ্যে নারী ভোটার  ছিল লাখ ১৭ হাজার ৯২ জন, পুরুষ ভোটার ছিল লাখ ১২ হাজার ৮২৬ জন।

এবার উপ-নির্বাচনে পুরুষ নারী ভোটার বেড়েছে ১২ হাজার ৫৩৮ জন। কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, মোট ১০৫টি ভোটকেন্দ্রের ৬৪০টি কক্ষে ভোট নেওয়া হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৩ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র বাছাই ১৫ ফেব্রুয়ারি। আপিলের সময়সীমা ১৬-১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি ১৯-২০ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২২ ফেব্রুয়ারি। প্রতীক বরাদ্দ ২৩ ফেব্রুয়ারি। নির্বাচন মার্চ সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ইভিএমে।

২০২২ সালের কুসিকের তৃতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বিএনপির বহিষ্কৃত নেতা মনিরুল হক সাক্কুকে হারিয়ে প্রথমবারের মতো মেয়র নির্বাচিত হন নৌকা প্রতীকের আরফানুল হক রিফাত। ওই নির্বাচনে নৌকার প্রার্থী রিফাত ৫০ হাজার ৩১০ এবং সাক্কু পান ৪৯ হাজার ৯৬৭ ভোট। ২০২৩ সালের ১৩ ডিসেম্বর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রিফাত। এরপর থেকে প্যানেল মেয়র হাবিবুর আল আমিন সাদী ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied