পিআর পদ্ধতি সহ ৫ দফা দাবিতে কুমিল্লা মহানগরী জামায়াতের গণমিছিল ও সমাবেশ

Megna Tv

৬ দিন আগে রবিবার, নভেম্বর ১, ২০২৬


#
ইবনুল হাসান রায়হান

পিআর পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন ও জুলাই সনদ ঘোষণাসহ পাঁচ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে গণমিছিল ও সমাবেশ করেছে  বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী। সমাবেশ শেষে  মিছিলটি  টাউন হল মাঠ থেকে শুরু হয়ে প্রধান  সড়ক প্রদক্ষিন করে চকবাজার মোড়ে গিয়ে শেষ করে।

২৫ অক্টোবর  বিকাল সাড়ে ৪টার দিকে  কুমিল্লা নগরীর  টাউন হল মাঠে গণমিছিল পূর্ব সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ  এর সভাপতিত্বে । মহানগরী জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ মাহবুবর রহমান এর পরিচালনা  গণমিছিল ও সমাবেশ  বক্তব্য রাখেন,মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মোহাম্মদ  কামারুজ্জামান সোহেল, নাছির আহম্মেদ মোল্লা, ,কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির সভাপতি হাফেজ  মাজারুল ইসলাম,সদর দক্ষিণ উপজেলা  জামায়াতে  আমীর  মিজানুর রহমান,মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারী নাজমুল হাসান পঞ্চায়েত।এসময় উপস্থিত ছিলেন, মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য  অধ্যাপক  জাকির হোসেন, দেলোয়ার হোসাইন  সবুজ, অধ্যাপক  রফিকুল  ইসলাম  সহ অনেকে।কর্মসূচিতে দলের হাজারো নেতাকর্মী অংশ নেন। এসময় এই মুহূর্তে দরকার পিআর  সংস্কার, পিআর পদ্ধতির নির্বাচন, দিতে হবে দিয়ে দাও, জামায়াত-শিবির জনতা, গড়ে তোলো একতা স্লোগান দিতে দেখা যায় সমাবেশে সভাপতির বক্তব্যে কাজী দ্বীন মোহাম্মদ আরো বলেন,আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করতে হবে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) নিশ্চিত করতে হবে। ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা দাবি জানান।তিনি আগামী নির্বাচনে  কুমিল্লা ৬ আসনে  সদর -সদর দক্ষিণ উপজেলার সর্বস্তরের জনগণকে ন্যায়ের প্রতীক দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিতে নগরবাসীকে আহবান জানান।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

#

শিপইয়ার্ডে বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু, আশঙ্কাজনক সাতজন

#

সাবেক হুইপ মাহাবুব আরা বেগম গিনি গ্রেফতার

#

কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে চুরি ঠেকাতে গিয়ে ছুরিকাঘাতে দুই নিরাপত্তাকর্মী নিহত

#

নির্দিষ্ট তারিখের পর কাজে না ফিরলে পুলিশ সদস্যদের পলাতক ঘোষণা;স্বরাষ্ট্র উপদেষ্টা

#

নেত্রকোনায় অজ্ঞাত যুবক হত্যার রহস্য উদঘাটন মূল আসামি গ্রেফতার

#

জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা অবিনাশী সত্য: তথ্যমন্ত্রী

#

শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য

#

মানবাধিকার লঙ্ঘনের সবচেয়ে বড় শিকার জিয়া পরিবার ও প্রধানমন্ত্রী

#

বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী আজ

Link copied