কুমিল্লায় ৯ বছরের শিশুকে ধর্ষণের পর গলাটিপে হত্যা; ঘাতক র‌্যাবের হাতে আটক

Megna Tv

১৩ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
ছবি: আটককৃত আসামী
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চাঞ্চল্যকর ৩য় শ্রেণী পড়ুয়া ৯ বছরের শিশুকে ধর্ষণেরপর গলাটিপে হত্যা ও কানের দুল ছিনতাইকারী ঘাতক মফিজুল ইসলাম মফুকে আটক করেছেন র‌্যাব-১১ সদস্যরা।  গত ২৯ এপ্রিল ২০২৪ইং কুমিল্লার সদর দক্ষিণে ০৯ বছরের এক শিশুকে ধর্ষণসহ নৃশংসভাবে হত্যার ঘটনা ঘটে। 

এঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে সদর দক্ষিণ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ০১ টি মামলা দায়ের করেন। যার মামলা নং-৪২, তারিখ-৩০/০৪/২০২৪। ধর্ষণসহ হত্যার ঘটনাটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুরুত্ব সহকারে প্রচারিত হলে দেশব্যাপী ব্যাপক আলোচিত হয়।

তারই ধারাবাহিকতায় তথ্য প্রযুক্তির সহায়তায় র‌্যাব-১১ এর বিশেষ অভিযানে গত ৩০ এপ্রিল রাতে চাঁদপুর জেলার শাহরাস্তি থানাধীন ফেরুয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষক ও হত্যাকারী মফিজুল ইসলাম প্রকাশ মফু (৩৮)কে আটক করে। 
আটক হওয়া ঘাতক একই উপজেলার খিলপাড়া গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।  প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী ধর্ষণসহ হত্যার ঘটনার সাথে তার সংশ্লিষ্টতার বিষয়ে তথ্য প্রদান করে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভিকটিমের পিতা সংযুক্ত আরব আমিরাত প্রবাসী এবং তার মা একজন গৃহিনী। ভিকটিম সোনালী শিশু শিক্ষা বিদ্যা নিকেতন কিন্ডারগার্ডেন স্কুলে তৃতীয় শ্রেণীতে অধ্যায়নরত ছিল।আটককৃত আসামীর স্বীকারোক্তিতে জানায়, ভিকটিমকে কৌশলে রাস্তার পাশের ধানী জমিতে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। একপর্যায়ে ভিকটিম চিৎকার করার চেষ্টা করলে আসামী মফিজুল ভিকটিমের মুখ ও গলা চেপে ধরে। এতে ভিকটিম শ্বাসরুদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। অতঃপর আসামী মফিজুল ভিকটিমের কোন নড়াচড়া দেখতে না পেয়ে ভিকটিমের কানে থাকা দুল ছিড়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে ভিকটিমের মা ও অন্যান্য লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে ভিকটিমের মৃতদেহ দেখতে পায় এবং পুলিশকে খবর দেয়। 

এঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে মামলা দায়ের করলে গ্রেফতারকৃত আসামী আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে নিজ এলাকা হতে পালিয়ে চাঁদপুরে চলে যায় এবং সেখানে আত্মগোপন করে। স্থানীয় সূত্রে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী মাদকাসক্ত ও তার বিরুদ্ধে মাদকদ্রব্য গাঁজা সেবনের বিষয়েও তথ্য পাওয়া যায়।

এ বিষয় কুমিল্লা র‌্যাব-১১ আদমজীনগর, নারায়গঞ্জ   অধিনায়ক ও পরিচালক  তানভীর মাহমুদ পাশা পিপিএম,পিএসপি প্রেস ব্রিফ্রিংয়ের মাধ্যমে সাংবাদিকদের জানান, আটককৃত আসামীকে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানায় হস্তান্তরের মাধ্যমে জেলে প্রেরণ করা হবে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের আকাশে ইরানি ক্ষেপণাস্ত্রের আধিপত্য

#

বিএনপি এককভাবে রাষ্ট্র ক্ষমতায় যেতে চায় না,সবাইকে নিয়ে একটি জাতীয় সরকার গঠন করা হবে।

#

সংবিধান সংশোধন কমিটিতে থাকছে না বিরোধীদলীয় জোট, আলোচনায় সমাধানের আশা

#

জামায়াতের গঠনতন্ত্র অনুযায়ী যেমন হতে পারে এমপি নজরুলের ভবিষ্যৎ

#

কুমিল্লায় ব্লাড লাইফ সেচ্ছায় রক্তদান সংগঠনটির আত্মপ্রকাশ

#

ঈদে গার্মেন্টস কারখানায় ৮ দিন ছুটির দাবি

#

বিএনপি সংবিধান সংস্কার পরিষদে শপথ না নিলে ১১ দলীয় জোট কোনো শপথই নেবে না: জামায়াত

#

থমথমে রাবি ক্যাম্পাস, হল ছাড়ছেন শিক্ষার্থীরা

#

ঢাকা-১৭: আরও ৬ কেন্দ্রের ফল জানা গেল

#

কুমিল্লায় ভোররাতে বিজিবির বিশেষ অ'ভিযা'নে বিদেশী পি*স্ত*ল, গু*লি ও গাঁ*জা উ*দ্ধার

সর্বশেষ

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

জাজিরায় পদ্মার ভাঙনে আতঙ্ক বাড়ছে জনমনে

#

ধেয়ে আসছে নিম্নচাপ, তাপপ্রবাহের সঙ্গে হানা দিতে পারে বজ্রঝড়ও

#

দেশে একদিন পরই স্বর্ণের দামে বড় লাফ

#

‘মজুদদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, তাই ভেবে মজুদ করবেন’

#

৪ মন্ত্রণালয়-বিভাগে নতুন সচিব নিয়োগ

Link copied