‘মজুদদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, তাই ভেবে মজুদ করবেন’

Megna Tv

২৫ দিন আগে রবিবার, নভেম্বর ১, ২০২৬


#
সংগৃহীত ছবি

সারাদেশের ব্যবসায়িক সিন্ডিকেট ভেঙে প্রান্তিক কৃষক যাতে ন্যায্য দাম পান এবং লাভবান হন, সে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।

শুক্রবার (৮ আগস্ট) সকালে ঝিনাইদহের শৈলকুপায় পাট ও পেঁয়াজের বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, কৃষক যেন তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পান, সে জন্য বাজারব্যবস্থায় থাকা সব ধরনের ব্যবসায়িক সিন্ডিকেট ভেঙে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মাধ্যমে প্রান্তিক কৃষকদের স্বার্থ নিশ্চিত করা হবে।

এ সময় মজুদদারদের সতর্ক করে মন্ত্রী বলেন, ‘মজুদদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। তাই ভেবে মজুদ করবেন।’

তিনি আরও বলেন, কৃষিপণ্যের বাজারে কৃত্রিম সংকট তৈরি করে কেউ যেন অতিরিক্ত মুনাফা করতে না পারে, সে বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

সব রাষ্ট্রদূত সরকারকে অভিনন্দন জানিয়েছেন: হাছান মাহমুদ

#

শেখ হাসিনাকে ভারতের কাছে ফেরত চেয়েছে বাংলাদেশ

#

নভেম্বরের মধ্যেই সব নতুন বই পেয়ে যাব:গণশিক্ষা উপদেষ্টা

#

সব সিটি করপোরেশনের মেয়রকে অপসরণ করে প্রশাসক নিয়োগ

#

কুমিল্লায় ব্যবসায়ী হত্যা মামলায় দুইজনকে মৃত্যুদণ্ড, পাঁচজনের যাবজ্জীবন

#

হজ ফ্লাইট শুরু ১৭ এপ্রিল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

#

৪১ লাখ ৭ হাজার টাকার ভারতীয় পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি

#

আত্মসমর্পণ করলেন একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আবুল কালাম

#

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি'র প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

#

গণতান্ত্রিক ধারা ফেরাতে সরকারকে সর্বাত্মক সহায়তা করবে যুক্তরাজ্য

Link copied