খেলতে গিয়ে শিশুরা পেলো শটগান, উদ্ধার করলো সেনাবাহিনী

Megna Tv

২ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
খেলতে গিয়ে শিশুরা পেলো শটগান, উদ্ধার করলো সেনাবাহিনী

রাজধানীর মোহাম্মদপুর থানার ঢাকা উদ্যান ৪ নম্বর রোডের গলিতে শিশুরা খেলতে গিয়ে একটি শটগান পায়। পরে সেনাবাহিনীকে খবর দিলে তারা এসে অস্ত্রটি উদ্ধার করে।

শুক্রবার (৯ আগস্ট) দুপুর সোয়া ১টার দিকে শিশুরা খেলতে গিয়ে শটগানটি পায় এবং ভুলবশত তারা একটি গুলিও করে। তবে এতে কেউ হতাহত হয়নি।

১৪ বছর বয়সী নুর আলম জানায়, আমার ছোট দুই ভাই রিফাত ও সোহান পাশের বাসার গলির ভেতরে অস্ত্রটি দেখতে পেয়ে তুলে আনে। পরে আমরা সেটিকে ছাদের উপরে নিয়ে আসি। আনার পরে ভুলবশত চাপ দিলে একটি গুলি বের হয়। এরপর আমার বাবা খবর পেয়ে সবাইকে জানান। এরপর সেনাবাহিনীকে খবর দেওয়া হলে তারা এসে অস্ত্রটি নিয়ে যান।

সেনাবাহিনীর ইস্টবেঙ্গলের মোহাম্মদপুরের ওয়ারেন্ট অফিসার মো. নিজাম বলেন, আমরা খবর পেয়ে এখানে এসে একটি শটগান, একটি তাজা গুলি ও একটি ব্যবহৃত গুলির খোঁসা উদ্ধার করি।তিনি সবার উদ্দেশে বলেন, এসব অস্ত্র আমাদের রাষ্ট্রীয় সম্পদ। কারো কাছে যদি কোনো অস্ত্র থেকে থাকে, সেগুলো আমাদের কাছে জমা দেবেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

কেন আজ থেকে জুলাই আন্দোলনের কর্মসূচি শুরু হয়েছে? ইতিহাস, কারণ ও তাৎপর্য

#

কাতার সফরে পেজেকশিয়ান, ইরানকে অস্থিতিশীল করলে কঠোর জবাব

#

হিজবুল্লাহর সিরিজ হামলা ইসরায়েলে সামরিক ব্যারাকসহ বিভিন্ন স্থানে

#

শান্ত থাকতে চায় ইরান, কিন্তু যদি...

#

ইউক্রেন নিয়ে ঠিক করা সব লক্ষ্য পূরণ করা হবে : পুতিন

#

যৌথ অভিযানে ২৬ দিনে ২৪৩ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১১০

#

যুদ্ধ ছড়িয়ে পড়ছে গোটা মধ্যপ্রাচ্য, বেপরোয়া নেতানিয়াহু

#

শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করবোই: প্রধান উপদেষ্টা

#

ইমরান খানকে সামরিক আইনের আওতায় বিচারের মুখোমুখি করার ইঙ্গিত সেনাবাহিনীর

#

গাজায় প্রতিটি মৃত্যুর জন্য ইসরাইল ও তার সমর্থকরা দায়ী: এরদোগান

Link copied