ইসিতে দ্বিতীয় দিনের আপিল শুনানি, শুরুতেই ৫ জন ফিরে পেলেন প্রার্থিতা

Megna Tv

৪ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
আপিল শুনানি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাতিল হওয়া মনোনয়নপত্রের ব্যাপারে করা আপিলের ওপর দ্বিতীয় দিনের মতো শুনানি করছে নির্বাচন কমিশন। 

[৩] সোমবার সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে শুনানি শুরু হয়। প্রথম ১০ জনের মধ্যে ৫ জনই প্রার্থিতা ফিরে পেয়েছেন। দুজনের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত বহাল রয়েছে।

[৪] প্রার্থিতা ফিরে পেয়েছেন চট্টগ্রাম-১০ আসনের স্বতন্ত্র প্রার্থী ফরিদ মাহমুদ, ময়মনসিংহ-১১ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আবদুল ওয়াহেদ, কুষ্টিয়া-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আবদুর রউফ, মুন্সিগঞ্জ-২ আসনের সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী নূরে আলম সিদ্দিক এবং ঢাকা-১৪ আসনের তৃণমূল বিএনপির মো. নাজমুল ইসলাম।

[৫] প্রার্থিতা ফিরে পাননি ঠাকুরগাঁও-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মোছা. তহমিনা আখতার মোল্লা ও কক্সবাজার-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী সোহেল আহমদ। 

[৬] রোববার প্রথম দিন ৯৪টি আপিল শুনেছে ইসি, সেদিন প্রার্থিতা ফিরে পেয়েছেন ৫৬ জন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied