ব্রাহ্মণবাড়িয়ায় ৫ মাস বয়সী শিশুকে হত্যার অভিযোগ

Megna Tv

২০ দিন আগে রবিবার, নভেম্বর ১, ২০২৬


#
ব্রাহ্মণবাড়িয়ায় ৫ মাস বয়সী শিশুকে হত্যার অভিযোগ।

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জিহাদ মিয়া নামে ৫ মাস বয়সী এক শিশুর বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে। তবে শিশুর মায়ের দাবি তার ঘুমন্ত শিশুর মুখে বিষ দিয়ে হত্যা করা হয়েছে। নিহতের পরিবারের ঘনিষ্ঠ এক সদস্যদের প্রতি অভিযোগের আঙুল তুলেছেন শিশুর মা। রোববার (১০ সেপ্টেম্বর) রাতে কসবা উপজেলার মেহারি ইউনিয়নের ঈশাননগর গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আজ দুপুরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত শিশুর মা লিমা আক্তার জানান, গত রবিবার সন্ধ্যার পর তার ৫ মাস বয়সী শিশুকে ঘুম পাড়িয়ে বাড়িতে কাজ সারছিলেন। কাজ শেষে সে রুমে গিয়ে দেখতে পায় শিশু জিহাদ ঘুমাচ্ছে। এ সময় তার শ্বশুর তাকে ডেকে এনে বুঝাচ্ছিলেন ভাদ্র মাস এলে ছোট ছোট শিশুদের ওপর প্রেতাত্মাদের কুনজর পড়ে। এ কথা শুনে ভয় পেয়ে যায় জিহাদের মা লিমা আক্তার। রাত ১০টার দিকে রুমে গিয়ে ছেলেকে ঘুমে দেখে পাশের রুমে বড় বোনের সঙ্গে কথা বলতে চলে যায়। কিছুক্ষণ পর বোনের সঙ্গে কথা বলতে বলতে নিজের রুমে ফিরে এসে বিষের গন্ধ পায়। তিনি বলেন, হঠাৎ জিহাদের চিৎকার শুনতে পাই। তখন সে চিৎকার আর বমি করছিল।

পরে জিহাদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নেওয়ার পর চিকৎসক তাকে মৃত ঘোষণা করে।

কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় শিশুর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। পুলিশের পক্ষ থেকে অপমৃত্যু মামলা হয়েছে।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

হাসিনাসহ গণহত্যায় জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড প্রসিকিউশনের হাতে

#

শ্রম আইন লঙ্ঘনের মামলায় ড. ইউনূসের বিচার শুরু

#

মায়ের স্বপ্ন পূরণে হেলিকাপ্টারে গ্রামে ফিরলেন আলম

#

লালমাইয়ে অপহরণের ৩ দিন পর কিশোরী উদ্ধার, অপহরণকারী আটক

#

রাজবাড়ীতে শ্রমিক লী‌গ নেতাকে কু‌পিয়ে হত্যা

#

কুমিল্লায় ১৫ হাজার বন্যা কবলিত মানুষের পাশে মেঘনা গ্রুপ

#

যত দ্রুত গণতন্ত্র ফেরাতে পারবেন তত দ্রুত ড. ইউনূস সফল হবেন: ফখরুল

#

সুপারিশ অনেক করা যায়, বাস্তবায়ন করা কঠিন: সিইসি

#

চলতি বছরের তাপমাত্রা হ্রাসে রেকর্ড, নামলো ৬ ডিগ্রিতে, ২১ জেলায় শৈত্যপ্রবাহ

#

খাগড়াছড়িতে ৪ দিনেও সন্ধান মেলেনি স্কুলছাত্র তুষারের

সর্বশেষ

#

রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত

#

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত

#

কুমিল্লায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৮৪ - আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা

#

বিদ্যুৎ সাশ্রয়ে কুমিল্লায় মোবাইল কোর্ট, একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা

#

নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল

#

জামিনে মুক্তি পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

#

কলকাতায় হোটেলে আগুন লেগে ৯ বাংলাদেশির মৃত্যু

#

মাদক সেবনের সময় পুলিশ সদস্যসহ আটক ৪

#

মায়ের হাত ধরে স্কুলে যাওয়ার পথে বাসের ধাক্কায় শিশু নিহত

#

ঢাকাসহ ১৩ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

Link copied