অনির্দিষ্টকালের জন্য মার্কিন দূতাবাস বন্ধ ঘোষণা

Megna Tv

৩ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
অনির্দিষ্টকালের জন্য মার্কিন দূতাবাস বন্ধ ঘোষণা:সংগৃহীত ছবি

ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই ঘোষণা দেওয়া হয়।

গত ৬ আগস্ট থেকে দূতাবাসের কার্যক্রম বন্ধ আছে বলে এক প্রতিবেদনে জানায় বিবিসি। তখন বলা হয়েছিল, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র দূতাবাসের কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

আজ ফেসবুক পোস্টে দূতাবাসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হলো। সেখানে বলা আছে, কারও যদি ভিসা অ্যাপয়েনমেন্ট নেওয়া থাকে তবে তারা কনসুলার সেকশনের পরবর্তী নির্দেশনা পর্যন্ত অপেক্ষা করেন। আর অ্যাপয়েনমেন্টে জন্য একটি লিংকও দেওয়া হয়েছে। 

এর আগে ৭ আগস্ট বুধবার বাংলাদেশে কর্মরত মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। ওই সতর্কতায় ঝুঁকির মাত্রা লেভেল ফোর বলে উল্লেখ করা হয়। এই মাত্রার সতর্কতার মাধ্যমে বাংলাদেশে ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয় এবং দূতাবাসে জরুরি নন এমন কর্মকর্তাদের দেশে ফেরত পাঠানো হয়।


#NP/RR24

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

কেন আজ থেকে জুলাই আন্দোলনের কর্মসূচি শুরু হয়েছে? ইতিহাস, কারণ ও তাৎপর্য

#

কাতার সফরে পেজেকশিয়ান, ইরানকে অস্থিতিশীল করলে কঠোর জবাব

#

হিজবুল্লাহর সিরিজ হামলা ইসরায়েলে সামরিক ব্যারাকসহ বিভিন্ন স্থানে

#

শান্ত থাকতে চায় ইরান, কিন্তু যদি...

#

ইউক্রেন নিয়ে ঠিক করা সব লক্ষ্য পূরণ করা হবে : পুতিন

#

যৌথ অভিযানে ২৬ দিনে ২৪৩ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১১০

#

যুদ্ধ ছড়িয়ে পড়ছে গোটা মধ্যপ্রাচ্য, বেপরোয়া নেতানিয়াহু

#

শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করবোই: প্রধান উপদেষ্টা

#

ইমরান খানকে সামরিক আইনের আওতায় বিচারের মুখোমুখি করার ইঙ্গিত সেনাবাহিনীর

#

গাজায় প্রতিটি মৃত্যুর জন্য ইসরাইল ও তার সমর্থকরা দায়ী: এরদোগান

Link copied