বিদ্যুৎ সাশ্রয়ে কুমিল্লায় মোবাইল কোর্ট, একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা

Megna Tv

২২ দিন আগে শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬


#
ইবনুল হাসান রায়হান - কুমিল্লা

কুমিল্লায় বিদ্যুৎ সাশ্রয় ও সরকারের নির্দেশনা বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন। বুধবার (২০ আগষ্ট) রাত ৮টা থেকে নগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুলতান হাসান মাহমুদের নেতৃত্বে অভিযানটি পুলিশ লাইন এলাকা থেকে শুরু হয়ে ঝাউতলা, বাদুরতলা, কান্দিরপাড়, নিউমার্কেট ও স্টেডিয়াম এলাকায় পরিচালিত হয়।

অভিযানকালে সরকারি নির্দেশনা অমান্য করে নির্ধারিত সময়ের পর প্রতিষ্ঠান খোলা রাখা এবং বিদ্যুৎ ব্যবহারের বিষয়গুলো তদারকি করা হয়। এ সময় একাধিক প্রতিষ্ঠানকে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারায় জরিমানা করা হয়। পাশাপাশি অন্যান্য প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।

অভিযান প্রসঙ্গে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুলতান হাসান মাহমুদ বলেন, বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুযায়ী হাসপাতাল, খাবারের হোটেল ও ওষুধের দোকান ছাড়া শপিংমল ও অন্যান্য দোকানপাট নির্ধারিত সময়ের পর বন্ধ রাখার কথা রয়েছে। একই সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠানের বৈদ্যুতিক বিলবোর্ড ও অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার হচ্ছে কি না, সেসব বিষয়ও তদারকি করা হচ্ছে।

তিনি বলেন, “সতর্কতামূলকভাবে একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। পাশাপাশি অন্যান্য প্রতিষ্ঠানকেও সরকারি নির্দেশনা মেনে চলার জন্য সতর্ক করা হয়েছে।”

বিদ্যুৎ সাশ্রয় ও সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের অভিযান পরবর্তীতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

ইবনুল হাসান রায়হান - কুমিল্লা

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত

#

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত

#

কুমিল্লায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৮৪ - আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা

#

বিদ্যুৎ সাশ্রয়ে কুমিল্লায় মোবাইল কোর্ট, একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা

#

নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল

#

জামিনে মুক্তি পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

#

কলকাতায় হোটেলে আগুন লেগে ৯ বাংলাদেশির মৃত্যু

#

মাদক সেবনের সময় পুলিশ সদস্যসহ আটক ৪

#

মায়ের হাত ধরে স্কুলে যাওয়ার পথে বাসের ধাক্কায় শিশু নিহত

#

ঢাকাসহ ১৩ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

Link copied