খালেদা জিয়ার মৃত্যুতে জকসু নির্বাচন স্থগিত

Megna Tv

১৪ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
সংগ্রহ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রতিষ্ঠার দীর্ঘ প্রায় দুই দশক পর প্রথমবারের মতো আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী ছাত্র সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু সকালে বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে এ নির্বাচন স্থগিত করা হয়েছে।

আজ জরুরি সিন্ডিকেট মিটিং শেষে নির্বাচন স্থগিতের বিষয়টি জানিয়েছেন জবি উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।

আজ সকাল সাড়ে ৮টা থেকে জকসু নির্বাচনের ভোট গ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও সকাল ৬টায় খালেদা জিয়ার মৃত্যুর খবরে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা আহ্বান করা হয়। ওই সিন্ডিকেটের সিদ্ধান্ত সাপেক্ষে জকসু নির্বাচন স্থগিতের বিষয়টি জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied