প্রধানমন্ত্রী তারেক রহমান জাতির উদ্দেশে ভাষণ দেবেন সন্ধ্যায়

Megna Tv

২৫ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন। আজ সন্ধ্যা ৭টায় বিটিভিসহ সকল বেসরকারি টেলিভিশন চ্যানেলে ভাষণটি প্রচার করা হবে।

বুধবার দুপুরে এক বার্তায় এ তথ্য জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

এর আগে, দুপুর ১২টার দিকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিসৌধে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমানসহ মন্ত্রিসভার সদস্যরা।ছাড়া, আজ বেলা ১১টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমান।

নির্ধারিত সূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী বেলা সাড়ে ১২টায় যাবেন সচিবালয়ে এবং প্রথম দিনেই বৈঠক করবেন। সেখানে মধ্যাহ্নভোজ ও বিকেলে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হবে। নতুন সরকারের শপথের পর এটিই হবে প্রথম মন্ত্রিসভার বৈঠক। সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, এরই মধ্যে তৈরি করা হয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর। প্রথম দিন মন্ত্রিপরিষদ ও সচিবদের সঙ্গে সভা করবেন প্রধানমন্ত্রী। সেজন্য মন্ত্রিপরিষদ বিভাগের তৃতীয় তলায় প্রস্তুত করা হয়েছে কনফারেন্স রুমও।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ার পর গতকাল মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে শপথ বাক্য পাঠ করান। এরপর রাষ্ট্রপতির কাছ থেকে পর্যায়ক্রমে শপথ নেন নতুন মন্ত্রিসভার মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। শপথ গ্রহণ অনুষ্ঠানটি পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নবনির্বাচিত বিএনপির সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন। তাদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের ১৮ মাস পর এই নির্বাচনের মাধ্যমে বিএনপি পুনরায় রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হলো।



ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হলেন সালাহউদ্দিন নোমান

#

তিস্তা প্রকল্পে চীনা ঋণ নিতে চায় সরকার, চেয়েছে ৬ হাজার ৭০০ কোটি টাকা

#

হাজার হাজার যুবকের স্বপ্ন এখন কুমিল্লা এক্সপার্ট আইটি পার্ক

#

সব হারিয়েও প্রাণে বেঁচে ফেরার স্বস্তি তাদের

#

মারা গেছেন জাতীয় পতাকার নকশাকার শিবনারায়ণ দাশ

#

লাকসামে আবুল কালাম কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

#

শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা জারি

#

রাষ্ট্রপতি কে, কবে ও কিভাবে হবেন?

#

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন: গুলিবিদ্ধ আরও এক শিক্ষার্থীর মৃত্যু

#

প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের ১ মাস

সর্বশেষ

#

৭৩ দিনে কোরআনের হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করলেন ১৩ বছরের মুসাইব

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

জাজিরায় পদ্মার ভাঙনে আতঙ্ক বাড়ছে জনমনে

#

ধেয়ে আসছে নিম্নচাপ, তাপপ্রবাহের সঙ্গে হানা দিতে পারে বজ্রঝড়ও

#

দেশে একদিন পরই স্বর্ণের দামে বড় লাফ

#

‘মজুদদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, তাই ভেবে মজুদ করবেন’

Link copied