নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার

Megna Tv

৭ দিন আগে রবিবার, নভেম্বর ১, ২০২৬


#
নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ শাহজাহানের মরদেহ শনিবার উদ্ধার করে কোস্টগার্ড।

নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ মোহাম্মদ শাহজাহানের (৪০) মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড।

শনিবার (২৬ আগস্ট) সকাল ৭টার দিকে স্থানীয় জেলেদের সহায়তায় আঠারবেকী সংলগ্ন মেঘনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এর আগে শুক্রবার (২৫ আগস্ট) বিকেল ৪টার দিকে তমরুদ্দির কোরালিয়া ঘাটে যাওয়ার সময় চর আতাউর সংলগ্ন মাঝ নদীতে ৩৫ যাত্রী নিয়ে ট্রলারটি ডুবে যায়। এ সময় মোহাম্মদ শাহজাহান নিখোঁজ হন। তিনি তমরদ্দি ইউনিয়নের মো. মোস্তাফিজুর রহমানের ছেলে।

কোস্টগার্ডের দক্ষিণ জোন বিসিজি স্টেশনের কন্টিজেন্ট কমান্ডার প্রবির কুমার (পিও) মরদেহ উদ্ধারের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘ট্রলার ডুবির খবর পেয়ে সঙ্গে সঙ্গে অভিযানে নামে কোস্টগার্ড। রাতের অন্ধকারে বিরতি দিয়ে শনিবার ভোর থেকে আবারও অভিযান চালানো হয়। পরে আঠারবেকী সংলগ্ন মেঘনা নদী থেকে মরদেহটি উদ্ধার করে তমরদ্দি পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে।’

এর আগে শুক্রবার (২৫ আগস্ট) বিকেলে ৩৫ যাত্রী নিয়ে নদী পার হওয়ার সময় মাঝ নদীতে ঢেউয়ের তোড়ে ট্রলারটি উল্টে গিয়ে ডুবে যায়। পরে পাশের জেলে নৌকায় ৩৪ জন উঠতে পারলেও শাহজাহানকে খুঁজে পাওয়া যায়নি। তিনি কৃষি শ্রমিকের কাজ করতেন।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত

#

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত

#

কুমিল্লায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৮৪ - আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা

#

বিদ্যুৎ সাশ্রয়ে কুমিল্লায় মোবাইল কোর্ট, একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা

#

নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল

#

জামিনে মুক্তি পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

#

কলকাতায় হোটেলে আগুন লেগে ৯ বাংলাদেশির মৃত্যু

#

মাদক সেবনের সময় পুলিশ সদস্যসহ আটক ৪

#

মায়ের হাত ধরে স্কুলে যাওয়ার পথে বাসের ধাক্কায় শিশু নিহত

#

ঢাকাসহ ১৩ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

Link copied