মোটরসাইকেল চুরি করে পালানোর সময় মাইক্রোবাস চাপায় যুবক নিহত

Megna Tv

৯ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
সংগৃহীত ছবি

ঝিনাইদহে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় মাইক্রোবাসের চাপায় ওবায়দুল্লাহ মাসুদ (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার (৪ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার নগরবাথান ঘোষপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওবায়দুল্লাহ মাসুদ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে শহরের পাগলাকানাই এলাকায় মোটরসাইকেলে করে পণ্য বাজারজাত করে বেড়াচ্ছিলেন স্কয়ার কোম্পানির বিপণন কর্মকর্তা রাসেল আহমেদ। সে সময় পাশের দোকানে তার ব্যবহৃত মোটরসাইকেল রেখে অন্য দোকানে যান তিনি। হঠাৎ সেখানে ওবায়দল্লাহ নামের এক যুবক এসে মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যান। পথিমধ্যে নগরবাথান ঘোষপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগামী একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এতে সে ঘটনাস্থলে মারা যায়।

ঝিনাইদহের আরাপপুর হাইওয়ে থানার ওসি মো. জাহানুর আলী জানান, নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের লাশ ঘরে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মৃতদেহটি হস্তান্তর করা হবে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

মৃত্যুর দুদিন পর এসএসসির ফল, শিহাব পেল গোল্ডেন জিপিএ-৫

#

কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২, ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে

#

মাদ্রাসায় শূন্য পাসের প্রতিষ্ঠান বেশি

Link copied