বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিনে আবারও জাহাজ চলাচল বন্ধ, ৩০০ পর্যটক আটকা

Megna Tv

১২ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
সেন্টমার্টিনে ফাইল।

মঙ্গলবার ( অক্টোবর) সন্ধ্যার পর থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী।

দ্বীপে আটকা পড়া পর্যটকদের যাতে কোনো অসুবিধা না হয় সে বিষয়ে ব্যবস্থা নিতে স্থানীয় জনপ্রতিনিধিসহ প্রশাসনের সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

ইউএনও আদনান চৌধুরী বলেন, সাগরে সৃষ্ট লঘুচাপের কারণে মঙ্গলবার দুপুরের পর থেকে কক্সবাজারে বৈরী আবহাওয়া বিরাজ করছে। এতে সাগর উত্তাল থাকায় টেকনাফ-সেন্টমার্টিন রুটে নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তাই জাহাজ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আগামীকাল বুধবার সকালেও কক্সবাজার সাগর উপকূলে নম্বর সতর্কতা সংকেত অব্যাহত থাকলে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখতেও নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, চলতি মৌসুমে গত ২৭ সেপ্টেম্বর থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে প্রতিবন্ধকতা যাছাই করতে পরীক্ষণমূলকভাবে ‌‘এমভি বার আউলিয়ানামের পর্যটকবাহী একটি জাহাজ চলাচল শুরু হয়েছে। মূলত সাত দিনের জন্য আপাতত জাহাজটি চলাচলের অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু গত সাত দিনে জাহাজটি চলাচলে কোনো ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়নি। তাই চলতি মৌসুমে বৈরী আবহাওয়া পরিস্থিতি না থাকলে পর্যটকবাহী জাহাজ চলাচলে কোনো বাধা নেই। কারণে পরীক্ষণমূলক চলাচলের অনুমতি পাওয়াএমভি বার আউলিয়াওই নৌপথে নিয়মিত চলাচল করবে।

তবে বাংলাদেশ আভ্যন্তরীণ নৌপরিবহন অধিদপ্তরের ছাড়পত্রের সাপেক্ষে চলতি মৌসুমে ওই জাহাজটিসহ অন্য জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হবে বলে জানান মো. আদনান চৌধুরী।

ইউএনও আদনান বলেন, মঙ্গলবার সকালে টেকনাফ থেকেএমভি বার আউলিয়াজাহাজটিতে করে সেন্টমার্টিনে তিন শতাধিক পর্যটক বেড়াতে যান। দুপুরের পর থেকে বৈরী আবহাওয়ার কারণে জাহাজটি টেকনাফ ফিরে এলেও আগের দিনগুলোতে রাত্রিযাপনের জন্য দ্বীপে অবস্থান নেওয়া পর্যটকরা ফেরেননি।

তিনি আরও বলেন, আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক হলে সেন্টমার্টিনে আটকা পড়া পর্যটকদের ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হবে।

 

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

মৃত্যুর দুদিন পর এসএসসির ফল, শিহাব পেল গোল্ডেন জিপিএ-৫

#

কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২, ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে

#

মাদ্রাসায় শূন্য পাসের প্রতিষ্ঠান বেশি

Link copied