ফেসবুক কেন ফ্রিতে সবাইকে ‘ভেরিফায়েড ব্যাজ’ দিচ্ছে?

Megna Tv

১ দিন আগে মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬


#
সংগৃহীত ছবি

সোশ্যাল মিডিয়ার বর্তমান সময়ে নিজের আসল অস্তিত্ব প্রমাণ করা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ফেসবুক মার্কেটপ্লেস বা বিভিন্ন গ্রুপে এখন এমন অনেক অ্যাকাউন্ট দেখা যায়, যেগুলোর ছবি অস্বাভাবিক নিখুঁত এবং বিক্রেতার আচরণ কৃত্রিম বুদ্ধিমত্তা বা চ্যাটবটের মতো। এই ধরনের ভুয়া অ্যাকাউন্ট এবং প্রতারণা ঠেকাতে ফেসবুক বা মেটা কর্তৃপক্ষ এখন সবাইকে বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দেওয়ার উদ্যোগ নিয়েছে।

মেটার এই নতুন সিদ্ধান্তের মূল উদ্দেশ্য হলো একজন ফেসবুক ব্যবহারকারী প্রকৃত মানুষ কি না, তা যাচাই করা। এর মাধ্যমে অ্যাকাউন্টটির পেছনে একজন জীবিত মানুষ আছেন কি না, তা নিশ্চিত করা হবে। এই ভেরিফায়েড ব্যাজ পাওয়ার জন্য ব্যবহারকারীকে একটি সংক্ষিপ্ত ভিডিও সেলফি রেকর্ড করতে হবে। এরপর মেটার নিজস্ব প্রযুক্তির মাধ্যমে সেই ভিডিওর মুখের অবয়ব প্রোফাইলের ছবির সঙ্গে মিলিয়ে দেখা হবে। সেই সঙ্গে অ্যাকাউন্টের বিরুদ্ধে কোনো প্রতারণা বা জালিয়াতির রেকর্ড আছে কি না, তাও পরীক্ষা করা হবে। পুরো প্রক্রিয়াটি মাত্র কয়েক মিনিটের মধ্যে সম্পন্ন হয়।

তবে মনে রাখা প্রয়োজন, এই ব্যাজ থাকার মানে এই নয় যে সেই ব্যক্তি অত্যন্ত সৎ বা বিশ্বাসযোগ্য। এটি কেবল প্রমাণ করে যে অ্যাকাউন্টটি কোনো কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা পরিচালিত নয়, বরং একজন সত্যিকারের মানুষের। ফেসবুকের এই যাচাইকরণ প্রক্রিয়াটি মূলত মার্কেটপ্লেস, ডেটিং এবং বিভিন্ন গ্রুপে প্রতারণা কমানোর লক্ষ্যেই তৈরি করা হয়েছে। আপাতত ১৮ বছর বা তার বেশি বয়সী ব্যক্তিগত অ্যাকাউন্টগুলো এই সুবিধা পাবে। ফেসবুক পেজ বা পেশাদার অ্যাকাউন্টের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর নয়।

ফেসবুকের এই উদ্যোগটি অনলাইন প্রতারণা কমাতে সহায়ক হলেও অনেকের মনে ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছে। কারণ, এই ব্যাজ পেতে ব্যবহারকারীকে তাদের ব্যক্তিগত বায়োমেট্রিক তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠানের হাতে তুলে দিতে হচ্ছে।

মেটা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথমে সীমিত আকারে এই পরিষেবা চালু করা হলেও পরবর্তীতে পর্যায়ক্রমে সারা বিশ্বে এটি ছড়িয়ে দেওয়া হবে। এটি অনেকটা কোনো রেস্তোরাঁর স্বাস্থ্য পরীক্ষার মানদণ্ডের মতো, যার ফলে ভবিষ্যতে ব্যাজবিহীন অ্যাকাউন্টগুলো সাধারণ ব্যবহারকারীদের কাছে সন্দেহের তালিকায় থাকতে পারে।

কিভাবে পাবেন ফ্রিতে ভেরিফায়েড ব্যাজ

এই সুবিধা পেতে হলে অপশনে গিয়ে ব্যবহারকারীকে একটি সংক্ষিপ্ত সেলফি ভিডিও বা ফেসিয়াল রেকগনিশন সেলফি ধারণ করতে হবে। এরপর মেটার স্বয়ংক্রিয় ব্যবস্থা সেই ভিডিওটি প্রোফাইল ছবির সঙ্গে মিলিয়ে পরিচয় যাচাই করবে। সব তথ্য সঠিক হলে মাত্র কয়েক মিনিটের মধ্যেই বিনামূল্যে অ্যাকাউন্টে ভেরিফায়েড ব্যাজ যুক্ত হবে।

কারা পাবেন এই সুবিধা

এই সুবিধা পেতে ব্যবহারকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। অ্যাকাউন্টটি ভালো অবস্থায় থাকতে হবে এবং প্রতারণা, স্ক্যাম বা কমিউনিটি নীতিমালা লঙ্ঘনের কোনো রেকর্ড থাকা যাবে না। নতুন এই ভেরিফিকেশন সুবিধাটি কোনো অফিসিয়াল পেজ বা প্রফেশনাল মোডে থাকা প্রোফাইলের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

বঙ্গভবনে দায়িত্ব পালন শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

#

বঙ্গভবনে দায়িত্ব পালন শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

#

কুমিল্লায় বিপুল মাদক ধ্বংস, দুই মাসে ২৫টি পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি

#

মানুষ-প্রতিষ্ঠান কেউ ফেরেশতা নয়, নতুন উদ্যমে কাজ করব: আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

#

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

#

রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হয়নি: সিইসি

#

ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আলোচনা চলছে: ট্রাম্প

#

এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড

#

ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে, সতর্কতা ডব্লিউএইচওর

#

ফেসবুক কেন ফ্রিতে সবাইকে ‘ভেরিফায়েড ব্যাজ’ দিচ্ছে?

Link copied