রাজধানীর বিভিন্ন জায়গায় জামায়াতের মিছিল ও পিকেটিং

Megna Tv

৬ দিন আগে শনিবার, অক্টোবর ৩১, ২০২৬


#
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে হরতালের সমর্থনে রাজধানীর বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী। ছবি:সংগ্রহ

জামায়াতের নিবন্ধন মামলায় ন্যায়ভ্রষ্ঠ রায় ও ফরমায়েশি একতরফা তপশিল ঘোষণার প্রতিবাদে এবং জালেম সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন কেয়ার টেকার সরকার গঠন, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ সব রাজনৈতিক নেতাদের মুক্তি ও দ্রব্যমূল্যের উর্ধগতি নিয়ন্ত্রণের দাবিতে এবং বৃহস্পতিবারেরে (৩০ নভেম্বর) হরতালের সমর্থনে রাজধানীর বিভিন্ন জায়গায় মিছিল, পিকেটিং ও সড়ক অবরোধ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা।

এদিন সকালে রাজধানীর যাত্রাবাড়ীতে হরতালের সমর্থনে মিছিল ও সমাবেশে দলোটির কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ড. মোবারক হোসাইন বলেন, তত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠা, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ সব রাজবন্দির মুক্তি এবং জনগণের ভোট ও ভাতের অধিকার আদায়ের আন্দোলন সাংগ্রাম চলছে। চলমান আন্দোলনে ভীত হয়ে সরকার জনগণের ওপর দমন-পীড়ন অব্যাহত রেখেছে। তারা আজ পুরো বাংলাদেশকে কারাগারে পরিণত করেছে। সরকার গ্রেপ্তার করে, হামলা চালিয়ে, ভয়ভীতি দেখিয়ে আন্দোলন দমনের ব্যর্থ চেষ্টা চালাচ্ছে। সরকারের নিষ্ঠুর নির্যাতনে মজলুম জনতার পিঠ দেয়ালে গিয়ে ঠেকেছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, গ্রেপ্তার করে, মামলা দিয়ে, জুলুম-নির্যাতন ও দমন-পীড়ন চালিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে স্তব্ধ করা যাবে না। আন্দোলন সংগ্রামের মাধ্যমেই জনগণ তার দাবী আদায় করেই ঘরে ফিরবে

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

ছবি বিকৃতি, মামলা করলেন ঢাবি শিক্ষিকা মোনামি

#

১৮ বছর আগে বরখাস্ত হওয়া ৩২৮ কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ

#

ড. ইউনূসের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

#

১৫ ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা : ইসি সানাউল্লাহ

#

ঢাকাসহ ১৩ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

#

মাদক নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়া হচ্ছে :স্বরাষ্ট্র উপদেষ্টা

#

কেরানীগঞ্জে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৪ ইউনিট

#

তফসিল ঘোষণার আগেই জমজমাট প্রচারণা কুমিল্লায়

#

কুমিল্লা সদরের গলিয়ারায় বিএনপির সেক্রেটারীর উপর হামলা, প্রতিবাদে ইউনিয়ন বাসীর মানববন্ধন

#

স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করলেন ৩১৫ চরমপন্থী

Link copied