মিয়ানমার ইস্যুতে ভারতের সঙ্গে আলোচনা হবে : পররাষ্ট্রমন্ত্রী

Megna Tv

৮ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
ছবি : সংগৃহীত

সীমান্তে চলমান মিয়ানমার ইস্যু নিয়ে ভারতের সঙ্গে আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।

মন্ত্রী বলেন, ভারত আমাদের বন্ধুরাষ্ট্র। মিয়ানমারেরও প্রতিবেশী দেশ ভারত। দিল্লি সফরে ভারতের সঙ্গে বেশ কিছু বিষয়ে আলোচনা হবে। যেহেতু বর্তমানে মিয়ানমার ইস্যু এসেছে, তাই এ বিষয়টি নিয়ে আলোচনাটা স্বাভাবিক।

মন্ত্রী জানান, এখন পর্যন্ত ২২৯ জন মিয়ানমারের বিজিপি ও তাদের পরিবারের সদস্য বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। এ ছাড়া তাদের ছোড়া মর্টার শেলে বাংলাদেশের সীমানায় দুজন নিহত হয়েছেন। এজন্য আমরা মিয়ানমারের রাষ্ট্রদূতে অং কিউ মোয়েকে তলব করে কড়া প্রতিক্রিয়া জানিয়েছি।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

৭৩ দিনে কোরআনের হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করলেন ১৩ বছরের মুসাইব

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

জাজিরায় পদ্মার ভাঙনে আতঙ্ক বাড়ছে জনমনে

#

ধেয়ে আসছে নিম্নচাপ, তাপপ্রবাহের সঙ্গে হানা দিতে পারে বজ্রঝড়ও

#

দেশে একদিন পরই স্বর্ণের দামে বড় লাফ

#

‘মজুদদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, তাই ভেবে মজুদ করবেন’

Link copied