ভারতে গিয়ে নিখোঁজ এমপি আনার

Megna Tv

১৩ ঘন্টা আগে বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬


#
আনোয়ারুল আজিম আনার

ভারতে গিয়ে নিখোঁজ ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। সবশেষ তিনি পশ্চিমবঙ্গের বরাহনগরের একটি বাড়িতে ছিলেন। ১৩ মে পূর্বপরিচিত গোপাল বিশ্বাসের বাড়ি থেকে চিকিৎসার জন্য বেরিয়ে আর ফেরেননি। পরে দিল্লিতে আছেন জানালেও যোগাযোগ বিচ্ছিন্ন। নিখোঁজ ডায়েরির পর তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ।

জানা গেছে, গত ১২ মে চিকিৎসার জন্য ভারতে যান আনোয়ারুল আজিম। প্রথমে তিনি পশ্চিমবঙ্গের বরাহনগরের মন্ডলপাড়া লেনে পূর্ব পরিচিত গোপাল বিশ্বাস নামে এক ব্যক্তির বাড়িতে ওঠেন। পরের দিন ১৩ মে ডাক্তার দেখাবেন বলে বাড়ি থেকে বেরিয়ে যান।

বরাহনগর বিধান পার্ক কলকাতা পাবলিক স্কুলের সামনে থেকে গাড়িতে উঠেন। যাওয়ার সময় গোপাল বিশ্বাসকে বলে যান দুপুরে ফিরবো না, সন্ধ্যায় এসে খাবো। কিন্তু তার ফিরে আসার কথা থাকলেও আর ফেরেননি।

এ ঘটনার পর স্থানীয় থানায় আনোয়ারুল আজিমের নিখোঁজের বিষয়ে ডায়েরি করেন গোপাল বিশ্বাস। ডায়েরিতে তিনি বাংলাদেশি এমপির বিষয়ে এসব তথ্য উপস্থাপন করেছেন।

এতে তিনি আরও বলেছেন, সন্ধ্যায় বাড়িতে না ফিরে হোয়াটসঅ্যাপে মেসেজে আনোয়ারুল আজিম জানান, আমি বিশেষ কাজে দিল্লিতে যাচ্ছি। দিল্লি গিয়ে ফোন করবো, তোমাদের ফোন করার দরকার নেই।

এরপর ১৫ মে বেলা সারে ১১টার দিকে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার গোপাল বিশ্বাসকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানান, আমি দিল্লি পৌছালাম, আমার সঙ্গে ভিআইপি-রা আছে, ফোন করার দরকার নেই।

ই বিষয়ে পশ্চিমবঙ্গের ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার (সাউথ জোন) অনুপম সিং জাগো নিউজকে বলেন, প্রাথমিকভাবে আমরা একটি অভিযোগ পেয়েছি, তদন্ত শুরু হয়েছে কিন্তু এখনো পর্যন্ত উল্লেখযোগ্য কোনো সফলতা আসেনি। তাকে ফোন করা হলে তার ফোন বেজে, কিন্তু তিনি ফোন ধরছেন না।

যদিও তদন্তের স্বার্থে এর বেশি কিছু বলতে রাজি হননি ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার (সাউথ জোন) অনুপম সিং।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

বন্যায় ব্রাহ্মণপাড়ায় সড়কে ৮৫ কোটি টাকার ক্ষতি

#

বগুড়া–৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান

#

মাথার খুলি খুলে রাখা হয়েছে হুজাইফার

#

সংসদে কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি করলেন মনিরুল হক চৌধুরী এমপি

#

পটুয়াখালীতে চাকরি জাতীয়করণের দাবিতে আনসার সদস্যদের কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল

#

চাঁদাবাজির কারণে ডিমের দাম বাড়ছে: প্রাণিসম্পদ উপদেষ্টা

#

গণভোট আগে না হলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না: ড. তাহের

#

দেশব্যাপী অরাজকতা, অগ্নি-সংযোগ ও ধ্বংসাত্মক কার্যক্রম বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত

#

যাত্রাবাড়ীতে যুবককে কুপিয়ে হত্যা

#

জিয়াউর রহমানের আদর্শে শিক্ষার্থী বান্ধব রাজনীতির আহ্বান- নাজমুল ইসলাম জিকু

Link copied